চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে হামলায় শ্রমিক দল নেতার পর মারা গেলেন বড় ভাইও

হাকিম বাবুলহাকিম বাবুল
৬:২৮ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৪
জনপদ, শেরপুর
A A

শেরপুরের শ্রীবরদীতে মাদ্রাসার চাঁদা তোলা নিয়ে মারপিটের ঘটনায় শ্রমিক দল নেতা লিটন মিয়ার পর এবার মারা গেলেন তার বড় ভাই শিক্ষক শরিফুল ইসলাম (৫২)।

ঘটনার ১৫ দিন পর ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ জহুরুল হক (৪৮) নামে একজনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এক মাদ্রাসার চাঁদা তোলা নিয়ে ২৪ আগস্ট সকাল সাড়ে ৯ টার দিকে শ্রীবরদী উপজেলার মালাকোচা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষ আলতাফ হোসেন শিরা ও তার লোকজনের হামলায় প্রতিবেশী রানীশিমুল ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি লিটন মিয়া (৪৩) নিহত ও তার আরও দুই ভাই শরিফুল ইসলাম ও মনিরুল ইসলাম গুরুতর আহত হন।

শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী শিক্ষক শরিফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ দিন ধরে চিকিৎসাধীন থাকা আহত শিক্ষক শরিফুল ইসলাম সোমবার সকাল ৭টার দিকে মারা গেছেন। এনিয়ে এই ঘটনায় দুইজনের মৃত্যু হলো।

এই ঘটনায় নিহতদের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, হামলায় লিটন মিয়া নিহতের পরপরই এলাকাবাসী ও স্বজনরা হামলা চালিয়ে আসামীদের বাড়ীঘর ভাংচুর এবং লুটপাটসহ অগ্নিসংযোগ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বড় ভাইভাইমারাশেরপুরশ্রমিক দল নেতাহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

গোপালগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ: ধর্ষকসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশি সিনেমার নিবেদনে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নির্মাতা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬

বাস ও গরুবাহী পিকআপের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT