চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঞ্জাবে বন্যা কবলিতদের পাশে অভিনেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ন ১৫, জুলাই ২০২৩
বিনোদন
A A

বন্যায় ভেসে গিয়েছে ঘরবাড়ি, নেই পর্যাপ্ত খাবার, পানীয় জলের হাহাকার এমন বিপর্যস্ত পরিস্থিতিতেই শুটিং ছেড়ে পাঞ্জাবের বন্যায় বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ালেন সালমান খানের ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত সহ-অভিনেতা গ্যাভি চাহাল।

বন্যায় বিধ্বস্ত এলাকার মানুষদের সুপেয় পানি, খাবারের পাশাপাশি প্রয়োজনীয় ঔষুধপত্র বিতরণ করছেন অভিনেতা। যাদেরই সাহায্য প্রয়োজন তাদের কাছেই পৌঁছানোর চেষ্টা করছেন অভিনেতা গ্যাভি চাহাল।

ইতোমধ্যেই পাঞ্জাবের বন্যা কবলিত এলাকাতে মানুষের কাছে খাবার বিতরণের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা নিজেই।

ভিডিওটিতে দেখা গেছে কোমর পানিতে নেমে বন্যা বিধ্বস্ত মানুষদের হাতে হাতে খাবার, ঔষুধ তুলে দিচ্ছেন অভিনেতা। পরনে লাইফ জ্যাকেট। শুধু তাই নয়, কোনরকম বিপদে-আপদে পড়লে সেখানকার যে কেউ তার সঙ্গে যোগাযোগ করে সাহায্য চাইতে পারেন বলেও আশ্বাস দিয়েছেন সালমানের সহ-অভিনেতা।

পাশাপাশি ‘খালসা এড ইন্ডিয়া’ ও ‘খালসা এড’ নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার নাম করেও ধন্যবাদ জানিয়েছেন গ্যাভি চাহাল। তার মন্তব্য, “এই সংস্থা দুটো সবসময় মানুষের সেবা করেছে। এলাকার যে কোন প্রয়োজনে তারা এই দুটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন।”

ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে অভিনেতা বলেন, ‘আমি একটা পাঞ্জাবি ছবির জন্য পাঞ্জাবে শুটিং করছিলাম। কিন্তু অবিরাম বৃষ্টিতে বেশকিছু দিনের জন্য শুটিং বন্ধ হয়ে যায়। তারপরে আমি পাঞ্জাবের শহর ও গ্রামের ভিজ্যুয়াল দেখতে শুরু করলাম। যেহেতু আমি আগেও মুম্বাই এবং পাঞ্জাবের দুর্দশাগ্রস্ত লোকদের সাহায্য করার চেষ্টা করেছি, তাই ত্রাণ ব্যবস্থা হিসাবে এই ধরনের পরিস্থিতিতে কী করা দরকার সে সম্পর্কে আমি সচেতন ছিলাম।

Reneta

সূত্র: ইন্ডিয়া টাইমস

Jui  Banner Campaign
ট্যাগ: পাঞ্জাববন্যা কবলিতসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দিনে হোটেল বন্ধের দাবি খেলাফত মজলিসের

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ব্রাজিলে আরও ৪ বছরের চুক্তি বাড়বে আনচেলত্তির

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দাবি আদায়ের নামে জনগণকে জিম্মি করা চলবে না: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

শাকিবের ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকা? গুঞ্জনের কড়া জবাব নির্মাতার

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT