চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি

পান্থ রহমান পান্থ রহমান
১২:৩৪ অপরাহ্ণ ১০, জুলাই ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

কেউ যেন ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় সে জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বঙ্গভবনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে রাষ্ট্রপতি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান রাষ্ট্রপতি।

করোনার কারণে এবারও বঙ্গভবনের দরবার হলে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। রাষ্ট্রপতির পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তারাও জামাতে অংশ নেন। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীর নামাজ পড়ান এবং মোনাজাত পরিচালনা করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।

Banglabid

করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন সংকটে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, পরিস্থিতি সামাল দিতে প্রণোদনাসহ সরকার সব সহায়তা দিয়ে যাচ্ছে।

বন্যাদুর্গত, অস্বচ্ছল ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সমাজে শান্তি ও কল্যাণের পথ তৈরি করতে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি কোরবানির বর্জ্য অপসারণে সচেষ্ট হওয়ার অনুরোধ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদুল আজহারাষ্ট্রপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT