চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরেই ছুরি-বটি ধার করার সহজ পদ্ধতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ন ০৭, জুলাই ২০২২
লাইফস্টাইল
A A

ঈদের দিন মাংস প্রস্তুত করতে ধারালো ছুরি বা বটি লাগে। তাই আগেই ধার করে নিতে হয় এগুলো। কিন্তু যদি সময় না পান কিংবা ধার করিয়ে রাখতে একদম ভুলে যান তাহলে ঘরেই খুব সহজে ছুরি এবং বটি ধার করে নেয়া সম্ভব। তবে কাজটা করতে হবে একটু সাবধানে। নাহলে হাত কেটে ঈদটাই মাটি হয়ে যেতে পারে। জেনে নিন ঘরেই ছুরি-বটি ধার করে নেয়ার উপায়:

পাথর: ঘরে শক্ত পাথর থাকলে ছুরি এবং বটি ধার করা খুব সহজ। ছুরি কিংবা বটিতে পাথর ঘষতে থাকুন সাবধানে। ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা গেলে বুঝবেন ধার হয়ে গেছে আপনার ছুরি কিংবা বটি। পাথর না থাকলে আপনার মশলা পেষার পাটার পেছনেও ঘষতে পারেন। এতেও ধার হবে ছুরি কিংবা বটি।

স্টিলের টুকরা: ঘরে যদি স্টিলের টুকরা থাকে তাহলে বটি কিংবা ছুরি ধার করতে কোনো সমস্যাই হবে না আপনার। স্টিলের টুকরাটিকে চুলায় রেখে কিছুক্ষণ গরম করে নিন। এবার এই গরম স্টিলের টুকরায় ছুরি কিংবা বটি ঘষতে থাকুক। কিছুক্ষণ ঘষলেই ধার হয়ে যাবে। তবে হাত সাবধানে রাখবেন অবশ্যই।

রড: লোহার রডে ঘষেও বটি কিংবা ছুরি ধার করা সম্ভব। লোহার রড না থাকলে বারবিকিউ করা লোহার রডেও কাজ চলবে। একটি লোহার রডে আপনার ছুরি কিংবা বটি উপর থেকে নিচের দিকে দুই পাশ ঘষতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই বেশ ধারালো হয়ে উঠবে আপনার ছুরি কিংবা বটি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন বলে, পদচ্যুত করা দরকার: সিআইএর সাবেক পরিচালক

এপ্রিল ১৩, ২০২৬

মার্কিন অবরোধের হুমকিতে বন্ধ হতে পারে ইরানের তেল বিক্রি

এপ্রিল ১৩, ২০২৬

আরাকান আর্মির লক্ষ্য ২০২৭ সালের মধ্যে রাখাইনের পূর্ণ নিয়ন্ত্রণ

এপ্রিল ১৩, ২০২৬

শেষ শ্রদ্ধায় তারকাদের ঢল, আবেগে ভাসলো মুম্বাই

এপ্রিল ১৩, ২০২৬

জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিলে সরকার পার পাবে না: জামায়াত আমির

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT