চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ২৩, জুন ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সবখানে সব জায়গায় কেনাকাটার জন্য গ্রাহকদের বেশি লাভ দিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ নিয়ে এলো দারুণ সব অফার। সারাদেশে ৩০০টি ব্র্যান্ডের ৫ হাজারেরও বেশি আউটলেটে ১৪টি ক্যাটাগরিতে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকেরা পাচ্ছেন ৩০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অথবা ডিসকাউন্ট।

দেশের যেকোন প্রান্তে ‘নগদ’-এর মাধ্যমে লেনদেন করতে পারছেন মানুষ। তাই এই ঈদে ‘উৎসবের খুশি নগদে বেশি’ ক্যাম্পেইনের আওতায় ই-কমার্স, ইলেকট্রনিক্স, গ্রোসারি, অ্যাগ্রো সুপারস্টোর এবং ট্যুরস অ্যান্ড ট্রাভেলসহ বিভিন্ন ক্যাটাগরিতে ‘নগদ’ পেমেন্টে গ্রাহকেরা এই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন। গ্রাহকেরা এই অফারগুলো উপভোগ করতে পারবেন আগামী ১৬ জুলাই ২০২২ পর্যন্ত।

এছাড়াও ঈদের দিন পর্যন্ত রেফ্রিজারেটরসহ যেকোনো ইলেকট্রনিক পণ্য কেনাকাটায় ‘নগদ’-এ পেমেন্ট করলে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন তাৎক্ষণিক ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে মিনিস্টার, ওয়ালটন, ইলেক্ট্রোমার্ট, বাটারফ্লাই, বেস্ট ইলেকট্রনিক্স, র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিক্স, ভিশন এম্পোরিয়ামসহ এমন আরও অনেক ব্র্যান্ড।

এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মেঘডুবি এগ্রো, সাদিক এগ্রো এবং ডোমেস্টিক এগ্রো সহ বেশকিছু খামারে কোরবানির পশু কিনে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহক পাচ্ছেন ইন্সট্যান্ট ক্যাশব্যাক। অফারটি চলবে ঈদের দিন পর্যন্ত।

গ্রোসারি কেনাকাটায়ও নির্দিষ্ট মার্চেন্ট-এ ‘নগদ’ দিচ্ছে ১০ শতাংশ বা ১০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। তবে এই ক্যাশব্যাকটি গ্রাহকরা অফারের সকল শর্ত পূরণ সাপেক্ষে একবার উপভোগ করতে পারবেন। সুপারস্টোর ক্যাটাগরিতে স্বপ্ন, ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, ডেইলি শপিং এবং প্রিন্স বাজারসহ বেশকিছু ব্র্যান্ডে পাওয়া যাবে এ অফারটি।

ঈদের ছুটিতে ঘোরাঘুরির জন্য ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ে নির্দিষ্ট হোটেল বা ট্রাভেল এজেন্সি থেকে রুম বা ফ্লাইট বুকিং-এ ‘নগদ’ পেমেন্ট করলে গ্রাহকেরা উপভোগ করতে পারছেন ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। এসএস হলিডেজ, বাই এয়ার টিকিটস বিডি, ট্রিপ ট্রিক্স, ট্রিপ বিয়ন্ড, ট্রাস্ট হলিডেজ, কসমস হলিডেজ, ফ্লাই এশিয়া লিমিটেড, প্রাসাদ প্যারাডাইজ ও নাজিমগর রিসোর্টসহ আরও অনেক প্রতিষ্ঠানে পাওয়া যাবে আকর্ষণীয় এই ছাড়।

Reneta

অফারগুলো নিশ্চিত করতে গ্রাহকদের ‘নগদ’ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে। ক্যাম্পেইনের অফারগুলো বিষয়ে বিস্তারিত জানতে গ্রাহকেরা ভিজিট করতে পারেন https://nagad.com.bd/campaigns এই লিংকে।

‘নগদ’-এর আকর্ষণীয় অফারগুলো বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘পবিত্র ঈদুল আজহার কেনাকাটায় উল্লিখিত ক্যাটাগরিতে গ্রাহক পাবেন আকর্ষণীয় ছাড়। নিত্যনতুন সব ধরনের অফারের মাধ্যমে মানুষের জীবনকে কিছুটা সহজ করার চেষ্টা করছি আমরা। দেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের গ্রাহকেরা অনেকটা স্বস্তির সাথে যেন কেনাকাটা করতে পারেন, তারই একটি প্রচেষ্টা এই অফারগুলো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমেরিকার অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে সিয়াম অভিনীত ‘শান’

পরবর্তী

সিলেটে বন্যার্তদের খাদ্য সহায়তা দিলো বিএনপি

পরবর্তী

সিলেটে বন্যার্তদের খাদ্য সহায়তা দিলো বিএনপি

পদ্মা সেতুর উদ্বোধন, চ্যানেল আইতে দুই দিনব্যাপী উৎসব

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT