চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের কেনাকাটায় গিয়ে লাশ হলো বাবা-ছেলে

শ্যামল ভৌমিকশ্যামল ভৌমিক
৮:১৪ অপরাহ্ণ ২৫, জুন ২০২৩
কুড়িগ্রাম, জনপদ
A A

ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চাঁদেরহাট নামক এলাকায় ট্রলির ধাক্কায় বাইসাইকেলে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলির ড্রাইভার মোকছেদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ২৫ জুন সকাল ১০টার দিকে উপজেলার চাঁদেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছেলে মাসুদ রানা (১১) নিহত হয়।

গুরুতর আহত অবস্থায় নিহত মাসুদ রানার বাবা একরামুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

মৃতদের বাড়ি ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মপুর গ্রামে। গ্রেপ্তারকৃত ট্রলির ড্রাইভার নাগেশ্বরী উপজেলার এগারো মাথা গ্রামের হজরত আলীর ছেলে মোকছেদুল।

স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে একরামুল হক ও ছেলে মাসুদ রানা বাইসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে ফুলবাড়ী উপজেলা শহরে যাচ্ছিলেন। বাবা-ছেলে ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের চাঁদের হাট এলাকায় পৌঁছালে একটি ইট বোঝাই ট্রলি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পর বিকেলে একরামুল হকও মারা যান।

নিহত শিশুর চাচা এরশাদুল হক জানান, ছেলের জন্য ঘড়িসহ আসন্ন ঈদের কেনাকাটার জন্য আমার ভাই একরামুল হক তার ছেলে মাসুদ রানাকে সাথে নিয়ে বাইসাইকেলযোগে বাড়ি থেকে বের হন। কিন্তু তারা লাশ হয়ে আসলেন।

Reneta

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলি ও ট্রলির ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের বড় ভাই শহিদুল ইসলাম মামলা করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুড়িগ্রামসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

তরমুজ নাকি বিষ? চারজনের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা

মে ২, ২০২৬

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

মে ২, ২০২৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ: ডোনাল্ড ট্রাম্প

মে ২, ২০২৬

অতিবৃষ্টিতে ধানের জমি তলিয়ে ক্ষতিগ্রস্ত ২১ হাজার কৃষক

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT