চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ যাত্রার দ্বিতীয় দিনে ট্রেনে ঢাকা ছেড়েছে ৬০ হাজার মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঈদ যাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর স্টেশন থেকে সময়মতো ছেড়ে যাচ্ছে অধিকাংশ ট্রেন। সময়মতো ট্রেন ছাড়ায় ঘরমুখো যাত্রীরাও খুশি। ৩৭ টি আন্তনগর ট্রেন এর মাধ্যমে প্রায় ৬০ হাজার মানুষ ঈদ যাত্রায় ঢাকা ছাড়ছে।

রেল কর্তৃপক্ষ বলছেন, রংপুর এক্সপ্রেস কিছুটা দেরি হলেও বাকি সব ট্রেন সিডিউল অনুযায়ী কমলাপুর ছেড়ে গেছে।

তবে সকালে রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে ৫০ মিনিট বিলম্বে ছাড়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার ৬ জুলাই সকাল সাড়ে ৮টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস, নীলসাগর, মহানগর প্রভাতী ও তিস্তা এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। একটু পরই ছেড়ে যায় সুন্দরবন এক্সপ্রেস, মহুয়া কমিউটার ও কর্ণফুলী কমিউটার।

সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী জাকির হোসেন বলেন, অনেক যুদ্ধ করে টিকিট পেয়েছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো ট্রেন সময়মতো ছাড়ছে।

কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, দিনের প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতু নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। রংপুর এক্সপ্রেস একঘণ্টা দেরি করেছে।

Reneta

গত শুক্রবার ১ জুলাই থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের টিকিট। ২ জুলাই দেওয়া হয় ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হয় ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেওয়া হয় ৮ জুলাইয়ের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হয় ৯ জুলাইয়ের ট্রেনের অগ্রিম টিকিট।

তবে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার ৭ জুলাই থেকে। ওইদিন দেওয়া হবে ১১ জুলাইয়ের টিকিট। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ তারিখের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। এছাড়া ঈদের পরদিন ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলাপুরঢাকা ছাড়ছে মানুষরেল
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT