টুঙ্গিপাড়ায় দুঃস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার

সেনাবাহিনী সদস্যরা টুঙ্গিপাড়ায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়ায় (সিটি) দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন সেনাবাহিনী।
মঙ্গলবার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে এ ঈদ উপহার প্রদান করা হয়।
আইএসপিআর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সর্বমোট ১০০০ জন দু্ঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। উপহার স্বরুপ সকলের হাতে তুলে দেওয়া প্যাকেটের মধ্যে ছিল পোলাও-্এর চাল, সাধারণ ডাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল এবং তেল। জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এর সার্বিক তত্ত্বাবধানে ৫৫ পদাতিক ডিভিশন এই উপহার বিতরণ কার্যক্রম আয়োজন করে।
যশোর সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে উপহার বিতরণ কার্যক্রম এ পরিচালনা করেন। এ সময় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






