বিনোদন

ইউটিউব ট্রেন্ডিংয়ে ঈদের ৫ নাটক

একজন নারী অভিনেত্রী হাসিমুখে দাঁড়িয়ে, পেছনে পাহাড়ি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের নাটকের শুটিং সেটে একজন নারী অভিনেত্রী হাসিমুখে দাঁড়িয়ে আছেন, পেছনে পাহাড়ি দৃশ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদের আগের দিন থেকেই টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শক দেখছেন ঈদের অনুষ্ঠান। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে আছে নাটক! এরইমধ্যে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ ৫ পাঁচটি নাটকের লিঙ্ক থাকলো এখানে: 

 

মেঘবালিকা, জাকারিয়া সৌখিন
ঈদ অনুষ্ঠানে চ্যানেল আইয়ে সম্প্রচারের পর ধূপছায়া এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি আপলোড হওয়া মাত্রই ট্রেন্ডিংয়ে চলে আসে। অপূর্ব ও নিহা জুটির ‘মেঘবালিকা’ নাটকের মধ্যে ইউটিউবে সবার আগে স্থান করে নিয়েছে। কন্টেন্ট এর বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির স্থান ২ নম্বরে!

একান্নবর্তী, মহিন খান
নাটকের মধ্যে ‘একান্নবর্তী’ আছে দ্বিতীয় স্থানে।  নিলয় আলমগীর ও হিমি অভিনীত নাটকটি নাফ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। কন্টেন্ট এর বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৪ নম্বরে।

হৃদয়ের এক কোণে, মহিদুল মহিম
সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউবে নাটকটি আপলোড করা হয় ৪ এপ্রিল। জোভান ও তটিনী অভিনীত এই নাটকটির অবস্থান তিন নম্বরে হলেও কন্টেন্ট এর বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৫ নম্বরে।

তোমাদের গল্প, মোস্তফা কামাল রাজ
ঈদের অন্যতম আলোচিত নাটকটগুলোর একটি ‘তোমাদের গল্প’। চ্যানেল আইয়ে সম্প্রচারের পর নাটকটি দেখা যাচ্ছে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে। জোভান-তটিনী অভিনীত নাটকটি ট্রেন্ডিংয়ে ৬ নম্বরে থাকলেও নাটক হিসেবে এর অবস্থান চারে!

মন দিওয়ানা, হাসিব হোসেন রাখি
তৌসিফ-তটিনী জুটির এই নাটকটি দেখা যাচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে। ঈদের একদিন পর মুক্তি পাওয়া নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে আছে ১২ নম্বরে, তবে নাটক হিসেবে এর অবস্থান ৫ নম্বরে।

বিষয়:ইউটিউব ট্রেন্ডিং ঈদের নাটক চ্যানেল আই ট্রেন্ডিং তোমাদের গল্প নাটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…