বিনোদন

ঈদের সপ্তম দিন চ্যানেল আইয়ে যত আয়োজন

ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

বাংলাদেশের বিভিন্ন বয়সের মানুষ ঈদ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দিন চ্যানেল আই অনলাইনের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী মানুষজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগীদার হতে চায় চ্যানেল আই। ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। তার মাঝে ঈদের সপ্তম দিন থাকছে ছোটকাকু সিরিজ, একটি সিনেমা, দুটি টেলিফিল্ম, দুটি নাটক সহ নানা আয়োজন।

সকাল ৯টা ৩০ মিনিটে-এ থাকছে বিশেষ তৃতীয় মাত্রা। উপস্থাপনা ও পরিচালনা জিল্লুর রহমান।

১০টা ১৫ মিনিটে প্রচার করা হবে বাংলা সিনেমা ‘অপরাজেয়’। পরিচালনায় সৈয়দ সালাহউদ্দিন জাকী। অভিনয়ে দীপা খন্দকার, আফজাল হোসেন, তাহমিনা অথৈ, ঝিলিক জান্নাত, হাসনাত রিপন প্রমুখ।

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার করা হবে টেলিফিল্ম ‘হঠাৎ দেখা’। রচনায় জহির করিম, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। অভিনয়ে তারিক আনাম খান, মাখনুন মাহিমা, কে এস রাভিন, সিয়াম নাসির প্রমুখ।

বিকাল ৪ টা ৩০ মিনিটে থাকছে টেলিফিল্ম ‘আধা ঘন্টা আগে’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে শহিদুজ্জামান সেলিম, গোলাম ফরিদা ছন্দা, মামুনুর রশীদ, রাশেদ মামুন অপু, রিয়ামনি, সফল খান প্রমুখ।

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ছোটকাকু সিরিজ ‘নাকাল নকল ছোটকাকু’। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ পরিচালনা করেছেন আফজাল হোসেন।

৭টা ৫০মিনিটে থাকছে নাটক ‘অপরিচিত’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে খায়রুল বাশার, হিমি,পাভেল প্রমুখ।

রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘ভুল সময় অথবা সময়ের ভুল‘ রচনায় শাহাজাহান সৌরভ। পরিচালনায় অভ্র মাহমুদ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, মিলি বাশার প্রমুখ।

বিষয়:ঈদ অনুষ্ঠান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…