চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন চমকে মজবে কৃষকের ঈদ আনন্দ

তানভীর আশিকতানভীর আশিক
২:০৪ অপরাহ্ণ ১৭, জুন ২০১৮
ছবিঘর, মাল্টিমিডিয়া
A A

কৃষকের ঈদ আনন্দ ফার্মারস’ গেইম শোতে প্রতিবারের মতো এবারেও থাকছে গ্রামের কৃষক, কৃষাণীদের নিয়ে চমকপ্রদ সব খেলা। আর সাথে থাকছে দেশ বিদেশের লোকগাথা নিয়ে নানা প্রতিবেদন।

শাইখ সিরাজ বলেন, চলনবিল এলাকায় কৃষি বৈচিত্রের সাথে জড়িয়ে আছে লোকজ সংস্কৃতির বহুমাত্রিক উপকরণ।  গ্রামীণ সংস্কৃতির নানা ধারা ও কৃষকের যাপিত জীবনের গল্পের বুননে সমৃদ্ধ করার প্রচেষ্টা এবারের কৃষকের ঈদ আনন্দ।

বালিশ লড়াইয়ে এবার নতুন সংযোজন, খেলোয়াড়দের চোখ বেঁধে দেয়া হয়

বালিশ লড়াই কৃষকের ঈদ আনন্দের মজার একটি খেলা। তবে এবার একটু ভিন্নতা আনা হয়েছে খেলাটিতে। খেলোয়াড়দের চোখ বেঁধে দেয়া হয়েছে। চোখ বাঁধা অবস্থায় লড়াই করাটা সত্যিই বেশ কঠিন। কিন্তু কঠিন হলেও খেলার টান টান উত্তেজনা বেড়ে গিয়েছে বহুগুন।

চলনবিল এলাকায় বর্ষা মানেই চারদিকে থৈথৈ পানি। নৌকা এ অঞ্চলের কৃষকদের অতি প্রয়োজনীয় এক বাহন।বান এলেই নৌকা অপরিহার্য হয়ে ওঠে। নৌকা চালানোতে এ অঞ্চলের পুরুষতো বটেই নারী-শিশু পর্যন্ত সিদ্ধহস্ত। নৌকাবাইচ আমাদের দেশের ঐতিহ্যবাহী এক খেলা। এ খেলা চলনবিল এলাকার এসব মানুষ কাছে খুব স্বাভাবিক একটা বিষয়।  কিন্তু নৌকা না হয়ে সেটা যদি হয় গরুকে খাবার দেয়ার চাড়ি! হ্যাঁ, কৃষকের ঈদ আনন্দের এবারের আয়োজনে রয়েছে অদ্ভুত এক খেলা চাড়ি বাইচ।

পাওয়ারটিলার চক্কর, কে দিতে পারে কম সময়ে বেশি চক্কর?

মামা-ভাগ্নের অবাক দৌড়, বল দৌড়ে কোথায় যায়, বর সাজবে বউয়ের হাতে, পাওয়ারটিলার চক্কর, তৈলাক্ত কলাগাছ বেয়ে উঠাসহ নানারকম মজারসব খেলাধুলা থাকছে এবারের কৃষকের ঈদ আনন্দে।

বর সাজবে বউয়ের হাতে

সাধারণত বউকে সাজায় বর। কিন্তু এবার ব্যতিক্রম, বরকে সাজাবে বউ। খেলায় অংশ নেয়া এক দম্পতি জানালেন বিয়ের উনিশ বছর পর বর-বউ সাজার সুযোগ পেয়েছেন। প্রেমের বিয়ে। পালিয়ে বিয়ে করেছিলেন। বর সাজা হয়নি। আবেগে আপ্লুত দুজন। আবেগ ছড়িয়ে পড়ে সারা মাঠে দর্শকের মাঝে।

তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠা
Reneta

খেলাধুলার পাশাপাশি আমাদের লোকজ ঐতিহ্যের নানা গল্প এবং দেশ-বিদেশের কৃষি ও কৃষককে নিয়ে বিভিন্ন প্রতিবেদন থাকছে এবারের কৃষকের ঈদ আনন্দে।

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় কৃষকের ঈদ আনন্দ প্রচারিত হবে ঈদের পরদিন (১৭ জুন) বিকাল সাড়ে চারটায়। চ্যানেল আইতে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ অনুষ্ঠানঈদ-উল-ফিতরকৃষকের ঈদ আনন্দলিড মাল্টিমিডিয়াশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT