ঈদের ষষ্ঠ দিন চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে তারকাবহুল দুই টেলিফিল্ম। যার একটি ‘ছলচাতুরী’ এবং অপরটি ‘ফাঁকি’।
আরশ খান ও ফারিয়া শাহরিন অভিনীত ‘ছলচাতুরী’ টেলিফিল্মটির শুরুতেই দেখা যায় খুবই টিপটপ একটি রেস্টুরেন্টে ঝড়ের গতিতে বিএসটি আইয়ের কর্মকর্তা রূপী নায়িকা দোকানে এসে অভিযান চালিয়ে অবৈধ জিনিস রাখার দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা করে। ৫ লাখ টাকার নগদ ঘুষের বিনিময়ে নায়িকা তার বাহিনী নিয়ে চলে যায়। সুপারশপে নায়িকা প্রবেশ করে এক্সপ্রেনসিভ প্রোডাক্টগুলো নিজের কাপড়ের ভিতরে নিয়ে বের হওয়ার সময় চুরির দায়ে ধরা পরে। তাৎক্ষণিক পুলিশ রূপে নায়ক এসে তাকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে উদ্ধার করে নিয়ে যায়। দুজনে মিলে একহয়ে তারা এবার বড় ধান্ধাবাজি কাজ করার বিষয়ে একাত্মতা প্রকাশ করে।
ফেসবুকের মাধ্যমে একটা গাড়ী বিক্রির বিজ্ঞাপন দেখতে পায়। দুজনে মিলে ঠিক করে এবার তাদের টার্গেট এই গাড়িটা বাগিয়ে নেওয়া। বিক্রেতার সাথে কথা বলে, প্রচুর ষ্টাডি করে কিভাবে এই কাজটা সুন্দরভাবে ঝুঁকিমুক্ত হয়ে করবে। সে অনুযায়ী একটা বড় কর্পোরেট অফিস তারা এই গাড়ী চুরি করার জন্য উপযুক্ত স্থান হিসেবে বেছে নেয়। গাড়ীর মালিক সেখানে চলে আসে। নায়ক আর নায়িকা দুজনেই একসাথে গাড়ীর মালিককে ধাধার ভিতরে রেখে গাড়ী নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সেই কর্পোরেট অফিসে প্রচুর গ্যাঞ্জাম বেধে যায় এই গাড়ি চুরির ঘটনা নিয়ে।
রিপন রহমানের রচনায় ও রিপন খানের পরিচালনায় টেলিফিল্মটি প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন বিকাল সাড়ে ৪টায়।
অপরদিকে রিপন মাহমুদের রচনায় ও রাশেদ শামীম স্যাম পরিচালনায় ‘ফাঁকি’ টেলিফিল্মটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক। টেলিফিল্মটি প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে।








