চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬৯ প্রেক্ষাগৃহে চলবে ঈদের ৫ ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ২৮, জুন ২০২৩
বিনোদন
A A

ঈদুল আযহা উপলক্ষে বৃহস্পতিবার দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে নতুন ৫টি ছবি। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপে জানা যায়, শাকিব খান, মাহফুজ আহমেদ, আফরান নিশো, নিরব, সাইমন, অপু বিশ্বাস, বুবলী, তমাদের এই ছবিগুলো মোট ১৬৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে!

তবে মুক্তি পেতে যাওয়া ছবিগুলোর মধ্যে সুপারস্টার শাকিব খান একাই পেয়েছেন ১০৫টি হল! বাকিদের সবগুলো ছবি মিলে পাচ্ছে ৬৩টি সিনেমা হল।

কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে নিয়ে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ পরিচালনা করেছেন হিমেল আশরাফ। মুক্তি পেতে যাওয়া সবগুলো ছবির মধ্যে দর্শক আগ্রহের তুঙ্গে এই ছবি। ইতোমধ্যে শাকিবের লুক এবং প্রকাশিত ‘কোরবানি কোরবানি’ গানের কারণে দর্শকপ্রিয়তার শীর্ষে এটি।

চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ছবিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ এবং বুবলী। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ অপু প্রমুখ। জানা যায়, ছবিটি মুক্তি পাচ্ছে ৮টি সিনেমা হলে। অন্যদিকে, রায়হান রাফী পরিচালিত আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ছবি ‘সুড়ঙ্গ’ পাচ্ছে ২৭টি হল।

অবৈধ ক্যাসিনো ও অর্থ পাচারের প্রেক্ষাপটে সৈকত নাসির পরিচালিত নিরব ও বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ মুক্তি পাচ্ছে ১৭ সিনেমা হলে। তাঁত শিল্পকে উপজীব্য করে বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারী অনুদান প্রাপ্ত অপু বিশ্বাস ও সাইমন সাদিকের ‘লাল শাড়ি’ মুক্তি পাচ্ছে ১২টি সিনেমা হলে।

হল মালিক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, আশা করছি এবার ঈদে সিনেমার ব্যবসা ভালো যাবে। প্রিয়তমা সবচেয়ে বেশী হল পেয়েছে। অন্য যে ছবিগুলো মুক্তি পাচ্ছে সবগুলো বেশ ভালো। কোন ছবি কেমন যাবে সেটা ঈদের তৃতীয়দিন থেকে বোঝা যাবে।

Reneta

স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, প্রিয়তমা, সুড়ঙ্গ, প্রহেলিকা এবং ক্যাসিনো চারটি ছবি সিনেপ্লেক্সে চলবে। গত বছরের পাশাপাশি গত ঈদেও বাংলা ছবির দর্শক সিনেপ্লেক্সে বেড়েছে। আমরা মনে করি, ভালো ছবি দিতে পারলে সিনেপ্লেক্সে দর্শকের ঢল নামবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসঈদের ছবিক্যাসিনোনিরবনিশোপ্রহেলিকাপ্রিয়তমাবুবলীমাহফুজলাল শাড়িলিড বিনোদনশাকিবসিনেমাসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT