অর্থনীতি

ঈদের ছুটিতে ৫দিন বন্ধ থাকবে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী দৃশ্য, ব্যাংকের ভবন ও লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী দৃশ্য, ব্যাংকের ভবন ও লোগো দেখা যাচ্ছে, যা ব্যাংকের অফিসের মূল প্রবেশদ্বার।. Channel i News – চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ওই দিনসহ ২৮, ২৯ ও ৩০ জুন ছুটি হিসেব করে মোট ৪ দিন এবং ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি ধরে মোট ৫ দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, আগামী ২৭ জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (০৪ দিন) বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় ওইদিনও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

বিষয়:ঈদের ছুটি ব্যাংক বন্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…