চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম ও মুরগি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

সরকার নির্ধারিত দামে বাজারে বিক্রি হচ্ছে না ডিম ও ব্রয়লার মুরগি। আগেই বেড়ে থাকা চালের দাম এখনও কমেনি। কিছুটা বেড়েছে সবজির দাম। তবে স্থিতিশীল আছে আলু, পেঁয়াজ, রসুন ও আদার দাম।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

কয়েকদিন আগে ডিম, ব্রয়লার ও সোনালী মুরগির যৌক্তিক দাম বেধে দিয়েছিলো কৃষি বিপণন অধিদপ্তর। তবে সেই দাম এখনও কার্যকর হয়নি। ব্রয়লার মুরগি সর্বোচ্চ ১৮০ টাকায় বিক্রির কথা থাকলেও বাজারে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়।

খুচরা পর্যায়ে ডিমের হালি ১৪৩ টাকা বিক্রির কথা থাকলেও বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। চালের দাম কমারও কোন লক্ষণ নেই। বরং মোটা ধাচের মাঝারি মানের চালের দামও ৬০ টাকার বেশি।

বাজারে সবজির দামও গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। নিত্যপণ্যের দামে এখনও স্বস্তি না পেলেও আশাবাদী ক্রেতারা।

বিক্রেতারা জানিয়েছেন, আলু, পেঁয়াজসহ কিছু পণ্যের দাম স্থিতিশীল আছে। পণ্যমূল্য তদারকি জোরদার করার দাবি ক্রেতাদের।

Reneta

বাজারে গত সপ্তাহের তুলনায় বেগুন, বরবটি ও কাঁচা মরিচের দাম বেড়েছে। গতকাল খুচরা পর্যায়ে প্রতি কেজি আমদানি করা কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ থেকে ২২০ টাকা দরে। এ ছাড়া বেগুন ৮০ থেকে ১১০ টাকা ও বরবটি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হয়েছে। এসব পণ্যের দাম আগের সপ্তাহে কেজিতে ২০-৩০ টাকা কম ছিল। অন্যান্য সবজির দাম আগের মতোই রয়েছে।

বাজারে রুই, চিংড়ি ও পাঙ্গাস মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা করে বেড়েছে। গতকাল ২ কেজি আকারের চাষের রুই ৩৫০ থেকে ৩৮০ টাকা, মাঝারি আকারের চাষের চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা ও পাঙাশ মাছ ২৩০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া এক কেজি আকারের ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা দরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিমবিক্রি হচ্ছে নামুরগিসরকার নির্ধারিত দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উত্তাপ ছড়ালো যুক্তির আঙিনায়

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডলারের বিপরীতে ইয়েন প্রায় ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্রান্সের পারমাণবিক চুল্লির কার্যক্রম বন্ধ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইংল্যান্ড ও ওয়েলসে ২৪৮টি স্কুল বন্ধ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে: মির্জা ফখরুল

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT