চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব’ ফেরত আনার চেষ্টা চলছে: আতিউর রহমান

জাহিদ রহমান জাহিদ রহমান
১০:১০ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৪
বাংলাদেশ, শিল্প সাহিত্য
A A
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা একসাথে হাঁটছি বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেছেন, প্রতিবেশীসহ বিভিন্ন দেশের সাথে আমরা নেগোশিয়েশন করতে পারছি বলেই নানা বাধাবিপত্তির পরও অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। গত ১০-১৫ বছরে কারও সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব-এটা ফেরত আনার চেষ্টাও চলছে। আমাদের মুক্তিযুদ্ধের মূল স্পিরিটও ছিল এটি-এখানে আমরা ফিরে আসার চেষ্টা করছি।

বৃহস্পতিবার ৭ মার্চ বিকেলে রাজধানীর বাংলামটরে গবেষণা সংগঠন উন্নয়ন সমন্বয়ের খোন্দকার ইব্রাহিম খালেদ মিলনায়তনে ভারতের গবেষক ড. শ্রীরাধা দত্ত সম্পাদিত ‘বাংলাদেশ অন এ নিউ জার্নি’ শিরোনামের বই-এর ওপর এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

সভায় প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের আইএসএএস-এর পরিচালক ড. ইকবাল সিংহ সিভা, সাবেক রাষ্ট্রদূত মো. আব্দুল হান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

Banglabid

আলোচনা সভা সঞ্চালনা করেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাঈনুল আলম। আলোচনা সভার শুরুতে নিজের সম্পাদিত বই-এর ওপর আলোকপাত করেন ড. শ্রীরাধা দত্ত।

তিনি বলেন, গার্মেন্টস শিল্পের প্রসার এবং বৈশ্বিক লেবার মার্কেটে জায়গা করে নেওয়ার মাধ্যমে অর্থনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের নতুন এক অগ্রযাত্রা শুরু করেছে। ফলে বাংলাদেশ বিশ্বের মাঝে নিজের জায়গাটাও শক্তপোক্ত করে নিতে পেরেছে। এ কারণে বাংলাদেশকে এখন অনেক দেশই বন্ধু হিসেবে চাইছে। বাংলাদেশের জন্য এ এক বড় প্রাপ্তি। সবকিছু ভালোভাবে চললে বাংলাদেশ অর্থনীতি, সামাজিকসহ সব সূচকেই আরও এগিয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিউর রহমানবাংলাদেশ অন এ নিউ জার্নিশত্রুতা নয়- সবার সাথে বন্ধুত্বশ্রীরাধা দত্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেওয়াল ভেঙ্গে রাস্তা চালুর দাবিতে জাবি প্রশাসনিক ভবন অবরোধ

পরবর্তী

নিউ মার্কেটের ১৯ দোকান ভেঙে দিলো ভ্রাম্যমান আদালত

পরবর্তী
ল্যাবএইড হাসপাতাল শিরোনাম, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ মার্কেটের ১৯ দোকান ভেঙে দিলো ভ্রাম্যমান আদালত

রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে ভর্তিচ্ছু ৭শ’ শিক্ষার্থীকে নিয়ে রেলওয়ের এক ‘অসীম রুদ্ধশ্বাস’ যাত্রা

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT