শিক্ষা

শিক্ষায় এক দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি: শিক্ষামন্ত্রী

গ্লেনরিচ আন্তর্জাতিক স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও অতিথি সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লেনরিচ আন্তর্জাতিক স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও অতিথি সদস্যরা উপস্থিত, যেখানে একটি বড় স্ক্রিনে স্কুলের লোগো দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গত এক দশকে শিক্ষার সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সরকার শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।

রাজধানীর সাতারকুলে আজ ‘গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন: আমার বিশ্বাস স্কুলটি এর শিক্ষাদান পদ্ধতিতে বাংলাদেশের সংস্কৃতি ও বিশ্বাসকে যুক্ত করবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার ম্যাট ক্যানেল বলেন, এসটিএস গ্রুপ প্রিমিয়াম কেমব্রিজ কারিকুলাম স্কুল উদ্বোধন করেছে। এটা অত্যন্ত আনন্দের।

‘স্কুল অব লাইফ’ ধারণাকে উৎসাহিত করতে এবং ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তুলতে দেশে ‘গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল’ (জিআইএস) চালু করেছে এসটিএস গ্রুপ।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থতি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল স্কুলস সার্ভিসেসের (আইএসএস) পরিচালক স্টিভ প্লিসিনস্কি এবং এসটিএস গ্রুপের চেয়ারম্যান বব কুন্দানমাল। আরও উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী মানস সিং এবং গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রমেশ মুগডাল।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…