চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এড শিরানের এক পা বলিউডে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৪
বিনোদন
A A

২০১৭ সালে সর্বশেষ ভারতে পা রেখেছিলেন জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা এড শিরান। মঙ্গলবার (১২ মার্চ) প্রায় ৭ বছর পর আবারও ভারতে আসেন এই গায়ক। আর এবারের ভারত সফরে বেশ উচ্ছ্বসিত তিনি। কেননা আগামী ১৬ মার্চ মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে মঞ্চ মাতাবেন গায়ক। তার আগে এইচটি সিটিকে একান্ত সাক্ষাৎকারে নানান বিষয়ে মুখ খোলেন গায়ক।

এড শিরান বলেন, আমি যতবার এখানে (ভারত) আসি, ততবারই একটা আলাদা উত্তেজনা কাজ করে। ২০১৪ সালে যে মাপকাঠিতে সাফল্য পরিমাপ করা হত, তখন আমার কোন ধারণাই ছিল না যে এদেশের মানুষ আমার গান এতটা পছন্দ করে। ২০১৫ সালে যখন প্রথমবার ভারতে আসি, তখন এই ভালোবাসা আমি উপলব্ধি করেছিলাম। এখানকার মানুষ আমার গান সত্যিই পছন্দ করেন। এখন একটা বিষয় স্পষ্ট যে, ভারতই আমার সবচেয়ে বড় বাজার।

তবে শুধুই মুম্বাই নয়, তার এই সফরের চূড়ান্ত পর্বের অংশ হিসাবে ভারতের অন্যান্য শহরেও পারফর্ম করার পরিকল্পনা রয়েছে বলে জানান এড শিরান। গায়কের কথায়, আমাদের এবারও বেঙ্গালুরু এবং দিল্লিতে পারফর্ম করার কথা ছিল, তবে সেটা হয়ে ওঠেনি। তবে আমি ঠিক করেছি আমরা আবারও এখানে ফিরে আসব এবং পরের বার এই দুটি শহরেও অনুষ্ঠান করব।

বলিউডের বিষয়ে কি খবরাখবর রাখেন? এমন প্রশ্নে এড শিরান বলেন, ‘হ্যাঁ, আমি বলিউডের সমস্ত কিছু অনুসরণ করি। এখানে আসার পর থেকে সেই চেষ্টাই করছি। প্রথমবার যখন আমি এখানে আসি, বলিউডের অনেক লোকজনের সঙ্গে আমার পরিচয় হয়। তখন থেকেই আমি নিজেকে এবিষয়ে ‘আপ টু ডেট রাখার চেষ্টা করেছি।’ ‘স্ট্রিট ডান্সার (২০২০) নামে একটা বলিউডের ছবি দেখেছিলাম। সাধারণত আমি যখন প্লেনে বিভিন্ন জায়গায় যাতায়াত করি, তখন বেশিরভাগ সময় বলিউডের সিনেমা দেখি।’

শিগগির কোন বলিউডের ছবির জন্য গান বানানোর পরিকল্পনা রয়েছে? এবিষয়ে প্রশ্ন করা হলে ৩৩ বছর বয়সী গায়ক বলেন, ‘আমি বলিউডের জন্যও গান বানাতে চাই। আমি আসলে চলতি সপ্তাহেই বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা করব। তখন এই বিষয় নিয়েই কথা হবে। আমার জন্য এটা সত্যিই উত্তেজনাপূর্ণ বিষয়। কেউ আমাকে যতটা বলিউডের সঙ্গে জড়িয়ে ফেলতে চাইবেন, আমি এটার সঙ্গে ততটাই জড়িয়ে থাকতে পছন্দ করব।

এড শিরানের পুরো নাম এডওয়ার্ড ক্রিস্টোফার শিরান। ‘থিংকিং আউট লাউড’, ‘ফটোগ্রাফ’, ‘শেপ অব ইউ’ সহ অনেক সফল ও আলোচিত গান গেয়েছেন এড শিরান। –হিন্দুস্থান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এড শিরান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT