চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত, এনসিপিসহ চার দলকে সতর্ক করলো ইসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ চারটি দলকে আচরণ বিধিমালা ভঙ্গের বিষয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার দলগুলোর প্রধানের কাছে পাঠানো নির্বাচন কমিশনের চিঠি থেকে বিষয়টি জানা যায়।

বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর আমির, খেলাফত মজলিসের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ককে সতর্ক করে চিঠিটি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এরূপ অভিযোগ দায়ের করা হয় যে, ২১ জানুয়ারির পূর্বে নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনি প্রচারণা অব্যাহত রেখেছে— যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮-এর পরিপন্থি।

নির্বাচন কমিশন উল্লিখিত অভিযোগ পর্যালোচনা অন্তে নির্ধারিত সময়ের পূর্বে নির্বাচনি প্রচারণা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের দলীয় প্রধান ও দলের সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে।

উল্লেখ্য, রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, ‘‘জামায়াতের নির্বাচনি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করছে— যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ক্রিমিনাল অফেন্স। এই বিষয়ে আমরা ইতোপূর্বে জানিয়েছি। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা আমরা প্রয়োজন বলে মনে করেছি।’’

Reneta

তিনি বলেন, ‘‘বিএনপি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডে বিশ্বাসী। এ জন্য আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছেন। এ বিষয়ে আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি।’’

সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ হচ্ছে মঙ্গলবার (২০ জানুয়ারি)। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আচরণ বিধিমালা ভঙ্গএনসিপিজাতীয় নাগরিক পার্টিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬নির্বাচন কমিশনবাংলাদেশ জামায়াতে ইসলামী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিস্তিনি হওয়ায় অস্কারে অংশ নিতে পারছেন না এই অভিনেতা

মার্চ ১৪, ২০২৬
ছবি: প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

কারা হলেন ৫ সিটির প্রশাসক

মার্চ ১৪, ২০২৬
ছবি: ধলপুরে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানীতে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান, নতুন যানবাহন হস্তান্তর

মার্চ ১৪, ২০২৬

গ্লাভস-হেলমেট ছুঁড়ে মেরে শাস্তি পেলেন সালমান

মার্চ ১৪, ২০২৬

রম্য/ খাল কেটে কুমির বাগধারার জন্মকথা

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT