বাংলাদেশ

২৯ নভেম্বর মক ভোটিং করবে ইসি

নির্বাচনী বাক্সে ভোট দিচ্ছেন একজন ভোটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ২৯ নভেম্বর শনিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মক ভোটিং এর আয়োজন করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার ২৫ নভেম্বর, ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল ধরনের ভোটারদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই মক ভোটিং অনুষ্ঠিত হবে।

মক ভোটিং পর্যবেক্ষণের জন্য গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

রুহুল আমিন মল্লিক জানান, পরীক্ষামূলক ভোটিং অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিষয়:ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন সচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…