চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই’র অপব্যবহার মোকাবেলা করতে হচ্ছে: প্রধান নির্বাচন কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান নির্বাচন কমিশনার এআই’র অপব্যবহার মোকাবেলা সম্পর্কে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন (সংগৃহীত)

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ইসিকে। এর মধ্যে এবং এআই’র অপব্যবহার অন্যতম। যা আগে ছিলো না।

তিনি বলেন,  নিরপেক্ষতা ও নৈতিকতা নিশ্চিত করতে হবে কর্মকর্তাদের। নির্বাচন কমিশন এখন একটি কঠিন সময়ে রয়েছে এবং কমিশনের দক্ষতা ও সততা সুনিশ্চিত করতে সকলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

শুক্রবার ২৯ আগস্ট নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান তিনি এ মন্তব্য করেন। একই কর্মশালায় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ এবং নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

Banglabid

নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ জানান, নির্বাচনী কর্মকর্তাদের কারো দ্বারা প্রভাবিত হওয়ার সুযোগ নেই। শুধু ৫ জন কমিশনার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টা লাগবে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং ঝুঁকিপূর্ণ হতে চলেছে। তিনি জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য ৫০ হাজার নির্ভেজাল প্রিজাইডিং অফিসারের প্রয়োজন। ভালো নির্বাচন করার বিকল্প নেই। দায়িত্ব থেকে পিছুটান দেয়া যাবে না, কারণ এর ফলে জীবন চলে যেতে পারে।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে উদ্দেশ্যমূলক কাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে, এছাড়া তিনি উল্লেখ করেন, আমরা জানি কে কোথায় তথ্য পাচার করছেন।

Reneta

সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরা নিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, এই দায় শুধু তার একার নয়। সাবেক এক সিইসির গলায় জুতা মালা, একজন কারাগারে, এসবের দায় কার, সেটি বিশ্লেষণ করা দরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ এম এম নাসির উদ্দিননির্বাচননির্বাচন কমিশননির্বাচন কমিশনারনির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারনির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদপ্রধান নির্বাচন কমিশনারবড় চ্যালেঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT