চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ ৪ পৌর, ১৫ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের চারটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় সরকারের অর্ধশতাধিক পদে ভোটগ্রহণ আজ অনুষ্ঠিত হবে।

বুধবার ২৭ জুলাই দুটি নির্বাচন ব্যালট পেপারে এবং অন্যগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

ইসির নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, আজ চারটি পৌরসভার সাধারণ নির্বাচন, তিনটি পৌরসভার তিনটি পদে উপ-নির্বাচন, ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ৩৫টি ইউনিয়ন পরিষদের ৩৬টি পদে উপ-নির্বাচন, ১৪টি ইউনিয়ন পরিষদের ১৬টি পদে পুনর্নির্বাচন ও দুটি উপজেলার দুটি ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

যে চারটি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- জয়পুর হাটের পাঁচবিবি ও ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা।

যে ১৫টি ইউপিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়ার; পাবনার সাঁথিয়ার করমজা; টাঙ্গাইল সদরের ছিলিমপুর, কাতুলী, মাহমুদনগর ও কাকুয়া; ফরিদপুরের মধুখালির ডুমাইন, মেঘচামী ও আড়পাড়া; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা (উত্তর); চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও এবং লক্ষ্মীপুরের রামগতির বড়খেরী ও চর আব্দুল্যাহ।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব নির্বাচনে আট শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচনইসিনির্বাচন কমিশনপৌর নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৩৯

জুন ২২, ২০২৬

প্রিয় জার্মান নয়, ফ্রান্সই বেশি এগিয়ে: মাসুদ রানা

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন

জুন ২২, ২০২৬

রাজধানীতে মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

জুন ২২, ২০২৬

স্টারমারের পদত্যাগে প্রধানমন্ত্রী হতে চান অ্যান্ডি বার্নহ্যাম

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT