বাংলাদেশ

শুক্র এবং শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

বাংলাদেশ ব্যাংকের শাখায় লাইন দিয়ে গ্রাহকরা ব্যাংকিং সেবা নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকের শাখায় গ্রাহকরা লাইন দিয়ে ব্যাংকিং সেবা নিচ্ছেন, স্বাস্থ্যবিধি মেনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছেন ইলেকশন কমিশন (ইসি)।

গতকাল ৩ জানুয়ারি বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এই বিষয় সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অর্থ উত্তোলনের স্বার্থে এই ২ দিন সীমিত জনবল দিয়ে তফসিলি ব্যাংকগুলোর ঢাকা ও চট্টগ্রামসহ অন্যান্য মহানগরী জেলা ও উপজেলা পর্যায়ের শাখা খোলা রাখতে বলা হয়েছে।

বিষয়:ইলেকশন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…