চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগে ইবি শিক্ষক অপসারিত

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৭:২৮ অপরাহ্ণ ৩০, জুন ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A

সমকামীতা, শিক্ষার্থীদের হেনস্তা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে চাকরি থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে জানা যায়, শিক্ষক হাফিজুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠলে সেগুলো তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য বিধিমালা অনুযায়ী তাকে ২০২৫ সালের ৩০ জুন থেকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় সূত্রে জানা যায়, সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে তার বিভাগের একাধিক শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ও অসম্মানজনক আচরণের অভিযোগ রয়েছে। এর মধ্যে সমকামী সম্পর্ক স্থাপনের চেষ্টা, মানসিক নির্যাতন, ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি, নারী শিক্ষার্থীদের গালিগালাজ, পছন্দের শিক্ষার্থীকে বেশি নম্বর ও বাকিদের কম নম্বর দেওয়া, এমনকি সিলিং ফ্যানে ঝুলিয়ে পেটানোর মতো ভয়ংকর হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এইসব ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুই-তিন দফায় আন্দোলনে নেমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার অপসারণের জোর দাবি জানান।

এর আগে, তদন্তে একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় হাফিজুল ইসলামের বার্ষিক ইনক্রিমেন্ট বাতিল এবং তাকে এক বছরের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২৩ সালের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ২৬৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট না হয়ে গত ২৮ জানুয়ারি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও শৃঙ্খল পরিবেশে পড়াশোনা চালিয়ে যেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT