চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

সাদিয়া আফরিন অমিন্তা সাদিয়া আফরিন অমিন্তা
১২:৪২ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৫
শিক্ষা
A A
বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ এ দিবস পালনের আয়োজন করে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করেন বিভাগের শিক্ষার্থীরা। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. অরবিন্দ সাহা ছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী।

Banglabid

হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, ‘একাউন্টটিং দিবস মূলত একাউন্টটিং কেন্দ্রিক বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গকে উৎসাহ অনুপ্রেরণা প্রদানের জন্য প্রতিবছর এই দিনটি উদযাপন করা হয়। ইউরোপ আমেরিকার বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন যেমন এসিসিএ, এআইসিপিএ এর মতো বিভিন্ন সংগঠন একাউন্টটিং সংশ্লিষ্ট পেশায় যারা সংযুক্ত রয়েছে তাদের উজ্জীবিত করার জন্য এবং এই পেশায় যেন বিশ্বব্যাপী সবাই আসতে পারে সেজন্য সবাইকে আগ্রহী করার জন্য এদিনটিকে আমরা উদযাপন করি।’

উল্লেখ্য, অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামক বই ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এ দিবস পালন করা হয়। সেইসাথে সারাবিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাদের সম্মানে এ দিবসটি পালন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পা দিয়ে লিখেই মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছেন আয়েশা

পরবর্তী

উখিয়ায় ভাড়া বাসা থেকে ১৮ রোহিঙ্গা আটক

পরবর্তী
উখিয়ায় ভাড়া বাসা থেকে ১৮ রোহিঙ্গা আটক, আটককৃতরা বিভিন্ন বয়সের নারী ও পুরুষ।. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়ায় ভাড়া বাসা থেকে ১৮ রোহিঙ্গা আটক

নগরীর রাস্তায় গুলির খোসা পড়ে আছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ন্যাশনাল মেডিকেলের সামনে দুর্বৃত্তদের গুলি, নিহত ১

সর্বশেষ

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT