আন্তর্জাতিক

ভূমিকম্পে ধসে পড়া ভবন নির্মাণে দুর্নীতি, ১১৩ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্যে একজন ব্যক্তি হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পের ফলে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্যে একজন ব্যক্তি হাঁটছেন, আশেপাশে ধ্বংসাবশেষ ও নির্মাণ সামগ্রী ছড়িয়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তুরস্ক ও উত্তর সিরিয়ায় ঘটে যাওয়া ভূমিকম্পে একের পর এক ভবন ধসে পড়েছে। ভবন তৈরিতে দুর্নীতির অভিযোগ এনে ১১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক প্রশাসন।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে  এ তথ্য জানা গেছে।

১১৩ জনের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। যাদের মধ্যে ভবন নির্মাণ বা ডেভেলপার কোম্পানির মালিক, কর্মকর্তা কিংবা ঠিকাদার রয়েছে বলে জানায় তুরস্কের বিচার বিভাগ। গ্রেপ্তারের সংখ্যা দ্রুত বাড়বে বলেও জানিয়েছে প্রশাসন।

স্থানীয় কর্মকর্তাদের দুর্নীতি এবং সরকারি নীতির কারণে বছরের পর বছর ধরে তুরস্কের অনেক নতুন ভবনকে অনিরাপদ অ্যাখ্যা দিয়ে সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক এ ভয়ঙ্কর ভূমিকম্প, মানুষের ব্যর্থতার ফলে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব আরো ভয়াবহ হয়েছে কি-না তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সর্বশেষ বিবিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ‍মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।

তুরস্কের রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সাম্প্রতিক পরিস্থিতির জন্য ভাগ্যকে দোষারোপ করেছেন। তিনি বলেন, ‘এটা নিয়তির পরিকল্পনার একটা অংশমাত্র। এ ধরণের ঘটনা সসময়ই ঘটছে।’

বিষয়:তুরস্ক-সিরিয়া ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…