চলমান অস্থিরতার মধ্যে ৫ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের বিভিন্ন প্রদেশ। রাজধানী তেহরানসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে এই ভূমিকম্পের প্রভাব পড়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) দেশের বহু অঞ্চলের মানুষ কম্পন অনুভব করেছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল কোম শহরের কাছাকাছি।
তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রাথমিক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এমন প্রাকৃতিক দুর্যোগ নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।







