প্রবাস সংবাদ

মেক্সিকো সিটিতে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

মেক্সিকো সিটিতে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকো সিটিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ই-পাসপোর্ট সেবা উদ্বোধনের সময় উপস্থিত কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেক্সিকো সিটিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস। এতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ নিরাপত্তা এবং অবাধ সুবিধার দ্বার উন্মোচন হয়েছে।

গতকাল রোববার (৮ ডিসেম্বর) এ সেবার উদ্বোধন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম জাতীয় ভ্রমণ অবকাঠামো আধুনিকায়ন এবং বৈশ্বিক মান পূরণে এর ভূমিকা তুলে ধরে এ সেবার উদ্বোধন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিল আহমেদ, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মাহবুবুর রহমান এর প্রযুক্তিগত দৃষ্টিকোণ ও সিস্টেমের বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির সদস্যরা এবং বাংলাদেশ ও মেক্সিকোর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আজ সোমবার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কোস্টারিকা, গুয়াতেমালা, হন্ডুরাস, ইকুয়েডর এবং অন্যান্য লাতিন আমেরিকার দেশগুলোর সাথে মেক্সিকোতে থাকা বাংলাদেশিরা উন্নত পরিষেবা, দ্রুত প্রক্রিয়াকরণ এবং আরও নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত আবিদা ইসলামকে স্মারক ক্রেস্ট দেওয়া হয়। এরপর ই-পাসপোর্ট সেবা ফিতা কেটে এবং মেক্সিকো সিটিতে দুই বাংলাদেশি নাগরিকের হাতে প্রতীকিভাবে ই-পাসপোর্ট বিতরণ করা হয়।

বিষয়:প্রবাসী বাংলাদেশি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…