প্রতারণায় অভিযুক্ত ‘ই-অরেঞ্জ’র আমান উল্লাহ রিমান্ডে

আটক ব্যক্তির সঙ্গে পুলিশ কর্মকর্তার ছবি, বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, প্রতারণা মামলার রিমান্ডে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’-এর অন্যতম প্রধান হোতা ও সিওও আমান উল্লাহ চৌধুরীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার রাজধানীর বিমানবন্দর থানার একটি হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ এই আদেশ দেন।
বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত আমান উল্লাহ চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে শুক্রবার তাকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





