গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’-এর অন্যতম প্রধান হোতা ও সিওও আমান উল্লাহ চৌধুরীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার রাজধানীর বিমানবন্দর থানার একটি হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ এই আদেশ দেন।
বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত আমান উল্লাহ চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে শুক্রবার তাকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।








