চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি হেরে বিপদে আছে বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য এখন জয়ের ধারায় ফেরা। যদিও ছোট সংস্করণে তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে প্রথমটি হারের পর বাংলাদেশ কেবল একবারই ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিল। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে হারার পর তেমন লক্ষ্যে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর বাহিনী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার লঙ্কানদের মুখোমুখি হবে টিম টাইগার্স। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। ম্যাচের আগেরদিন অনুশীলন করেনি দুদলই। ফিটনেস ট্রেনিং করেছে চন্ডিকা হাথুরুসিংহের দল।

প্রথম ম্যাচে ২০৭ রানের সংগ্রহ তাড়া করতে ৮ উইকেটে ২০৩ রানে থামে বাংলাদেশ। ৩ রানের জয়ে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী দল।

আগের ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকির আলি অনিক। ফিফটি করে রিয়াদ ফেরার পর লঙ্কান বোলারদের উপর তাণ্ডব চালান জাকির আলি অনিক। লড়াই করেও অবশ্য দলকে জেতাতে পারেননি লোয়ার মিডলঅর্ডার ব্যাটার।

২৭ বলে ফিফটি করে ৫৪ রানে ফিরে যান মাহমুদউল্লাহ। ৩১ বলের ইনিংসে ছিল দুটি চার ও চারটি ছক্কার মার। অন্যদিকে চারটি চার ও ছয়টি ছক্কায় ৩৪ বলে ৬৮ রান করেন জাকির। এক ইনিংসে প্রথম বাংলাদেশি হিসেবে ৬টি ছক্কা মেরেছেন তিনি। এর আগে ছয় টাইগার ব্যাটার পাঁচটি করে ছক্কা মেরেছিলেন।

দ্বিতীয় ম্যাচেও এ দুই ক্রিকেটারে থাকছে চোখ। সঙ্গে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার সম্ভাবনাই বেশি টাইগারদের। অন্যদিকে শ্রীলঙ্কাও চাইবে জয়ী দল অপরিবর্তিত রাখতে।

Reneta

দু’দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: কুশল মেন্ডিস, অভিস্কা ফের্নান্দো, আকিলা ধনাঞ্জয়া, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মাহেশ থিকসানা, বিনুরা ফের্নান্দো ও মাথিশা পাথিরানা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজবাংলাদেশ শ্রীলঙ্কা টি-টুয়েন্টিমাহমুদউল্লাহম্যাথুজলিড স্পোর্টসশান্তসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

পারিবারিক টানাপোড়েনের গল্পে ঈদে ‘ওয়ারিশ’!

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এইচ১বি ভিসায় কড়াকড়ি, উচ্চশিক্ষিতদের কদর বাড়ছে

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে নির্বাচিত এ এইচ এম বজলুর রহমান

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT