চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘দুষ্টু কোকিল’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ২২, জুন ২০২৪
বিনোদন
A A

ঈদের আগের দিন থেকেই টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শক দেখছেন ঈদের অনুষ্ঠান। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে আছে নাটক! এরইমধ্যে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কন্টেন্ট এর মধ্যে প্রথমটিই নাটক! তবে দ্বিতীয় অবস্থানেই আছে তুফানের আলোচিত গান ‘দুষ্টু কোকিল’!

অনলাইন ভিডিও-শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে আছে কেমএম সোহাগ পরিচালিত নাটক ‘চাঁদের হাট’। সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মোচিত হয়েছে ঈদের পর দিন। তারআগে ঈদের দিন নাটকটি দর্শক দেখেছেন চ্যানেল আইয়ের পর্দায়।

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা তৌসিফ-কেয়া পায়েল অভিনীত নাটকটি ইউটিউবে প্রকাশের পর তুমুল সাড়া ফেলেছে। চারদিনে নাটকটির প্রায় ছয় মিলিয়ন ভিউ! ঠিক এর পরের স্থানেই আছে ঈদে বড়পর্দায় মুক্তি পাওয়া ‘তুফান’ এর অন্যতম গান ‘দুষ্টু কোকিল’!

বাংলাদেশে ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে থাকা এই গানটি ওটিটি প্লাটফর্ম চরকির ইউটিউবে মুক্তি পায় ২০ জুন সন্ধ্যায়। দুই দিনের কম সময়ে গানটি দেখা হয়েছে প্রায় ৫ মিলিয়ন! সেই সাথে গানটিতে মন্তব্য এসেছে প্রায় ১০ হাজার!

এরআগে ট্রেলারে অল্পকিছু অংশতেই বাজিমাত করে ‘দুষ্টু কোকিল’! পুরো গানটি রিলিজে দর্শক উন্মাদনা তুঙ্গে। মোটামুটি অনুমেয়ই ছিলো যে, গানটি মুক্তির সাথে সাথেই ট্রেন্ডিংয়ে চলে আসবে! হলোও তাই। আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইউটিউবঈদের গানঈদের নাটককনাতুফানদুষ্টু কোকিলমিমিলিড বিনোদনশাকিবশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভয় দেখিয়ে অর্থ দাবি, করদাতাদের সতর্ক করল এনবিআর

জুলাই ৫, ২০২৬

‘বিসিক বর্ষা মেলা’র উদ্বোধন

জুলাই ৫, ২০২৬

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়নে জোর

জুলাই ৫, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT