চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ‘রঙবাজার’, তবে সব বয়সীদের জন্য নয়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৫
বিনোদন
A A

আসছে দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে রাশিদ পলাশের ‘রঙবাজার’। তামজিদ অতুলের গল্পে এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। এতে উঠে এসেছে ৪০০ বছরের পুরোনো যৌনপল্লি এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার গল্প।

লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘রঙবাজার’-এর শুটিং শুরু হয়েছিল ২০২২ সালে। বেশির ভাগ দৃশ্যধারণ হয়েছে দৌলতদিয়া যৌনপল্লিতে।

দুর্গাপূজায় ‘রঙবাজার’ মুক্তির বিষয়ে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘অনেক আগেই রঙবাজার সিনেমা মুক্তির জন্য প্রস্তুত ছিল। প্রযোজনা সংস্থা সঠিক সময়ের অপেক্ষা করছিল। কারণ, এটি সব বয়সীদের জন্য নয়। একটি নির্দিষ্ট শ্রেণিকে লক্ষ্য করেই নির্মিত হয়েছে।

গত বছর মুক্তির পরিকল্পনা করলেও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে তা সম্ভব হয়নি। তাই দুর্গাপূজায় মুক্তি দিতে চাই। কারণ, দুর্গাপূজা আমার জন্য বিশেষ। এই উৎসবেই আমার “পদ্মাপুরাণ” মুক্তি পেয়েছিল। আশা করছি এবারও দর্শকের ভালোবাসা পাব।’

সিনেমার গল্প প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘যৌনপল্লিকে নিয়ে এই সিনেমার গল্প। সভ্য সমাজ এই পেশাকে সব সময় অন্য চোখে দেখে। সময়ের সঙ্গে এই পেশারও রং পাল্টেছে, সেটাই তুলে ধরা হয়েছে সিনেমায়। টানবাজারের (নারায়ণগঞ্জের একসময়ের যৌনপল্লি) উচ্ছেদ-পরবর্তী কী পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা আমরা সিনেমায় তুলে ধরেছি। উচ্ছেদ করার পর এই পেশা বিলুপ্ত হয়েছে নাকি আরও খারাপভাবে ছড়িয়ে পড়েছে, সেটাও দেখানোর চেষ্টা করেছি।’

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, শাহজাহান সম্রাট, মৌসুমী হামিদ, মানিক সাহা, লুৎফুর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জান্নাতুল পিয়াতানজিকা আমিননাজনীন হাসান চুমকিমানিক সাহামাহমুদুল ইসলাম মিঠুমৌসুমী হামিদরঙবাজারলিড বিনোদনলুৎফুর রহমান জর্জশম্পা রেজাশাহজাহান সম্রাট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতি বর্ষায় অন্তত একটি গাছ লাগানোর অভ্যাস করতে হবে: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

নতুন ‘আউটডোর এসি’ ভাইরাল, কমাতে পারে ৩-৬ ডিগ্রি তাপমাত্রা

জুন ২৯, ২০২৬

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জুন ২৯, ২০২৬

শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

জুন ২৯, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT