চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুড়িগঙ্গায় পাওয়া মরদেহ নিখোঁজ দুরন্ত বিপ্লবের

রুমন রেজারুমন রেজা
১২:২৩ অপরাহ্ন ১৩, নভেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া মরদেহের পরিচয় মিলেছে৷ পুলিশ জানিয়েছে, মরদেহটি কৃষি খামারি দুরন্ত বিপ্লবের৷ তিনি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক৷

লাশের ময়নাতদন্তকারী নারায়ণগঞ্জ সদর জেলা হাসপাতালের কর্মকর্তা ডাক্তার মফিজ উদ্দিন জানিয়েছেন, দুরন্ত বিপ্লবের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে।

নিহত দুরন্ত বিপ্লব (৫১) নেত্রকোনা জেলার পূর্বধলার ছোট ইলাশপুরের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে৷ তার পরিবারের লোকজন থাকতেন ঢাকায়৷

মরদেহ উদ্ধার করা ফতুল্লার পাগলা নৌ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ্জাহান আলী জানান, শনিবার বিকেলে পাগলা ঘাট থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়৷ রাত ১২টার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করেন নিহতের স্বজনরা৷ পরে রাত তিনটায় নারায়ণগঞ্জ এসে নিহতের ছবি দেখে মরদেহের পরিচয় শনাক্ত করেন স্বজনরা৷

পুলিশ ধারণা, অন্তত ৪৮ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ ফুলে চেহারা বিকৃত হয়ে গেছে। মাথায় লালচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্বজনরা জানিয়েছেন, দুরন্ত বিপ্লব নামে ওই ব্যক্তি গত সাত নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন৷ মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে আছে৷ ময়নাতদন্তের পর পরিবারের মতামতের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

Reneta

স্বজনরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লব আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটিরও সদস্য ছিলেন৷ কেরানীগঞ্জে তার কৃষি খামার ছিল৷ গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাসায় যাবার পথে তিনি নিখোঁজ হন৷ নিখোঁজের আগে তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ৷

Jui  Banner Campaign
ট্যাগ: জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়বুড়িগঙ্গা নদী
শেয়ারTweetPin

সর্বশেষ

উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT