বাংলাদেশ

ডুফা ক্লাবের সভাপতি রোমেল, সম্পাদক প্যারিস

ডুফা ক্লাবের সভাপতি রোমেলসহ সদস্যদের একত্রিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডুফা ক্লাবের সভাপতি রোমেলসহ সদস্যরা একটি সভা বা অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ডুফা সদস্যদের নিয়ে গঠিত ডুফা ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন শনিবার সংগঠনটির বনানী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে রফিক উল্লাহ রোমেল সভাপতি, টি এম নূরুল আমিন প্যারিস সাধারণ সম্পাদক ও মনজুর ই আলম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

ভোটে নির্বাচিত অন্য ডিরেক্টররা হলেন- সুজন মাহমুদ, শরিফা বেগম মনি, খন্দকার শাহ আলম, রাকিব হাসনাত সুমন, নাহিদ হোসেন, মিহির লাল দে, দেলোয়ার হোসেন মিরাজ, শ্যামলী বেগম, মোমেনা আহমেদ মম ও ইশরাত জাহান শাহানা।

নির্বাচিত এ কমিটি আগামী দু বছর মেয়াদের দায়িত্ব পালন করবে।

শনিবার বিকেল তিনটায় ডুফা ক্লাবের বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভার শুরুতে ডুফার প্রয়াত বন্ধুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আহ্বায়ক কমিটি ক্লাবের সদস্যদের সামনে আয়-ব্যয়ের হিসাবসহ ক্লাবের কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করে। সভায় ডুফার গঠনতন্ত্রের উপর ব্যাপক আলোচনার পর সদস্যদের ভোটে তা গৃহীত হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…