শিক্ষা

শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ে নতুন সময়সূচিতে ক্লাস শুরু

তুষারপাতের কারণে ঘন কুয়াশার মধ্যে পথচারী ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতকালীন তুষারপাতের কারণে ঘন কুয়াশার মধ্যে পথচারী ও যানবাহন চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শৈত্যপ্রবাহের কারণে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সময়সূচি অনুযায়ী ক্লাস শুরু হচ্ছে।

আজ (২৩ জানুয়ারি) মঙ্গলবার দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে সকাল ১০টায়। সারাদেশে অব্যাহত শৈত্যপ্রবাহের কারণে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত একটি নির্দেশনায় বলা হয়, সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে।

নির্দেশনায় আরও বলা হয়, এছাড়া মন্ত্রণালয় থেকে জারি করা ১৬ জানুয়ারিতে দেওয়া নির্দেশনা বহাল থাকবে।

সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে এবং তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণাসহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার।

বিষয়:প্রাথমিক বিদ্যালয় শৈত্যপ্রবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…