চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজেক-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ, আটকা পড়েছেন বহু পর্যটক

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
১:০৯ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৪
- টপ লিড নিউজ, খাগড়াছড়ি, জনপদ
A A
সাজেক-খাগড়াছড়ি সড়ক বন্ধ, জলাবদ্ধতা ও বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে সাজেক ভ্যালি যাওয়ার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন প্রায় পাঁচ শতাধিক পর্যটক।

সোমবার (১ জুলাই) মধ্যরাত থেকেই বাঘাইহাট বাজারে পাহাড়ি ঢলের পানি বাড়ায় সড়ক এবং বেইলি ব্রিজ তলিয়ে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আজ মঙ্গলবার (২ জুলাই) সকালে বাঘাইহাট থেকে কোনো গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায়নি এবং সাজেক থেকেও পর্যটকবাহী স্কট ছেড়ে আসেনি।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত জানান, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে গতকাল মধ্যরাত থেকেই বাঘাইহাট বাজার এবং মাচালং বাজারে ঢলের পানি বাড়তে শুরু করে। এই মুহূর্তে বাঘাইহাট বাজারে কোমর সমান পানি আছে। তাই সাজেক সড়কে কোনো যানবাহন চলছে না, এতে গতকাল যে পর্যটকরা সাজেকে এসেছিলেন তারা ফিরতে পারেননি। খাগড়াছড়ি থেকেও কোনো গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে আসেনি।

Banglabid

সাজেক মেঘপুঞ্জি রিসোর্টের ব্যবস্থাপক পুষ্প চাকমা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সাজেকের সাথে গতকাল রাত থেকেই সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বন্ধ থাকায় বর্তমানে প্রায় ৫ শতাধিক পর্যটক সাজেকে অবস্থান করছেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, গত কয়েকদিনের টানাবৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালা সড়ক ও বাঘাইছড়ির বাঘাইহাট বাজার পানিতে ডুবে যাওয়ায় সাজেকে প্রায় ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছে। তবে পানি নামতে শুরু করলে যান চলাচল স্বাভাবিক হবে।

বাঘাইছড়ি পৌরসভা মেয়র মো. জমির হোসেন জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খোলা হয়েছে ৫৫টি আশ্রয়কেন্দ্র।

Reneta

বর্তমানে বাঘাইছড়ি দিয়ে প্রবাহিত কাচালং নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঘাইছড়ি পৌর এলাকাসহ ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলের মানুষজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া শুরু করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলসাজেক ভ্যালিসাজেকে সড়ক যোগাযোগ বন্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের প্রার্থীরা

পরবর্তী

দ্বিতীয়বার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন জাভেদ মুনির

পরবর্তী
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লোগো ও চেয়ারম্যানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয়বার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন জাভেদ মুনির

রোহিঙ্গা ক্যাম্পের ঝুঁকিপূর্ণ বসবাসের স্থান, ঝুঁকিপূর্ণ টিনের ঘর ও সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT