চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্থিরতায় দেশ থেকে অভিবাসন কমেছে ৩০ শতাংশ: রামরু প্রতিবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ৯ লাখ ৬ হাজার ৩৫৫ জন কর্মী বিদেশে গেছেন, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৩০ দশমিক ৮০ শতাংশ কম।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি ২০২৪ অর্জন এবং চ্যালেঞ্জ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনের আয়োজন করে অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৪ সালে যারা কর্মের উদ্দেশ্যে বিদেশে গেছেন, তাদের মধ্যে ৫৪ দশমিক ২৩ শতাংশ (চার লাখ ৯১ হাজার ৪৮০ জন) স্বল্পদক্ষ শ্রমিক। এ হার ২০২৩ সালে ছিল ৫০ শতাংশ। এছাড়া, অভিবাসীদের মধ্যে ৪ দশমিক ৫৯ শতাংশ ছিলেন পেশাজীবী, ২৩ দশমিক ৬২ শতাংশ দক্ষ, এবং ১৭ দশমিক ৫৬ শতাংশ আধাদক্ষ শ্রমিক।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী। তিনি জানান, গণ-অভ্যুত্থান এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে অভিবাসনের গতি সাময়িকভাবে ব্যাহত হয়েছিল, তবে শেষ কয়েক মাসে তা পুনরায় গতি লাভ করেছে। সৌদি আরব, মালয়েশিয়া এবং কাতারকে অভিবাসনের প্রধান গন্তব্য হিসেবে উল্লেখ করা হয়।

নারী শ্রমিকদের বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ২০২৪ সালে নারী অভিবাসী সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রেমিট্যান্স প্রবাহেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। ২০২৪ সালে রেমিট্যান্সের মোট পরিমাণ ২৬.৪ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যা গত বছরের তুলনায় ৩২ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।

Reneta

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, প্রতারণার মাধ্যমে ভিসা বাণিজ্য করে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী পাঠানোর কারণে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হচ্ছে।

রামরু জানায়, চলতি বছরে স্বল্পদক্ষ তথা অদক্ষ শ্রমিক অভিবাসনের হার গত বছরের তুলনায় ৪ শতাংশ বেড়েছে।

রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার তাসনিম সিদ্দিকী বলেন, ‘২০২৪ সালে বেশ কিছু দেশে শ্রম অভিবাসন বন্ধ রয়েছে। ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপসহ বেশ কয়েকটি দেশে এ বছর কোনো অভিবাসন ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘ইতালিতে জাল কাগজপত্র এবং সার্বিয়ার আবেদন প্রক্রিয়ার সার্ভার অকেজো হওয়ার কারণে এ দেশগুলোতে অভিবাসন কার্যক্রম থেমে আছে।’

সংবাদ সম্মেলনে আলোচকেরা অভিবাসন খাতে নীতি সংস্কার এবং দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন। বিশেষ করে, নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ট্রেনিং সেন্টারগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং রিক্রুটিং প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সুশাসন প্রতিষ্ঠায় সুপারিশ উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে অভিবাসন বিষয়ক পৃথক কমিশন গঠন, বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর নীতি প্রণয়ন ইত্যাদি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রামরুর পরিচালক মেরিনা সুলতানা, সিনিয়র অফিসার মো. পারভেজ আলম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিবাসনরিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ প্রিন্সের

মে ১৩, ২০২৬
অভিযুক্ত জাবেদ

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, রাতেই বিয়ে

মে ১৩, ২০২৬

দূষিত নগরীর তালিকায় বার বার উঠে আসছে ঢাকার নাম

মে ১৩, ২০২৬

ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী: ইতিহাসের এক ব্যতিক্রমী দিন

মে ১৩, ২০২৬

দীর্ঘ ৯ বছর পর চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT