চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন: যা জানা দরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
বাংলাদেশের ছাত্রলীগের ভোটার নিবন্ধন প্রক্রিয়া চলাকালে ভোটার তালিকা যাচাই।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটদানের নিয়ম ভিডিও আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের বাইরে নির্ধারিত আটটি কেন্দ্রে একযোগে ভোট হবে। এবারের নির্বাচনকে কেন্দ্র করে ব্যালট, ভোটদানের নিয়মকানুন ও নতুন কিছু বিশেষ উদ্যোগ সম্পর্কে শিক্ষার্থীদের জন্য বিস্তারিত তথ্য দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন প্রার্থী। একই সঙ্গে ১৮টি হলে ২৩৪টি পদের জন্য লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। অর্থাৎ শিক্ষার্থীদের মোট ৪১টি ভোট দিতে হবে। ডাকসুর ব্যালট হবে পাঁচ পৃষ্ঠার, আর হল সংসদের ব্যালট হবে এক পৃষ্ঠার। ভোট গ্রহণ হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে।

ভোটদানের নিয়ম অনুযায়ী, প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ দিয়ে পরিচয় নিশ্চিত করবেন। অন্য বর্ষের শিক্ষার্থীরা ব্যবহার করবেন হল আইডি কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড বা লাইব্রেরি কার্ড। পরিচয় নিশ্চিতের পর আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে এবং ভোটার তালিকায় স্বাক্ষর করতে হবে। এরপর ভোটার গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত ঘরে ক্রস (×) চিহ্ন দিয়ে ব্যালটটি সংশ্লিষ্ট ব্যালট বাক্সে ফেলবেন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য থাকবে দুটি আলাদা ব্যালট বাক্স।

প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ব্রেইল পদ্ধতিতে ভোটদান। এ জন্য সাতটি হল থেকে পাঠানো তালিকা অনুযায়ী ৩০ জন শিক্ষার্থী ব্রেইল ব্যালটে ভোট দিতে পারবেন। ডাকসুর ব্রেইল ব্যালট হবে ৩০ পাতার বুকলেট, যেখানে সূচিপত্রের মাধ্যমে সহজেই সংশ্লিষ্ট পদের তালিকা খুঁজে পাওয়া যাবে। হল সংসদের ব্রেইল ব্যালট হবে তিন থেকে চার পাতার। যারা ব্রেইল পড়তে পারেন না, তারা আগের নিয়মে সহযোগিতা নিয়ে ভোট দিতে পারবেন।

এরই মধ্যে ভোটদানের নিয়ম ভিডিও আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি তিনটি অনুষদ ও একটি ইনস্টিটিউটে সভার মাধ্যমে নতুন ভোটারদের সচেতন করা হয়েছে। প্রশাসনের প্রত্যাশা, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচন ২০২৫ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

জুলাই ৩০, ২০২৬

সিডনিতে ‘বাংলাদেশ নাইট’-এর মঞ্চ মাতাবেন রুনা লায়লা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT