পহেলা বৈশাখে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ দুই মেট্রো স্টেশন

ঢাকার মেট্রোরেলে নতুন দুটি স্টেশন চালু হচ্ছে, শহরের উন্নত যোগাযোগের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
পহেলা বৈশাখে নিরাপত্তার স্বার্থে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রোরেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন।
রোববার (১৩ এপ্রিল) ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই তথ্য জানিয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, বাংলা নববর্ষ ১৪৩২ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে আগামী ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






