চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অর্জন ও বিজয়োল্লাস’-এর বিজয়ী ডিএসওদের সম্মাননা দিলো ‘নগদ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২২
বাংলাদেশ
A A

উদ্যোক্তাদের সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি বাড়াতে চালু হওয়া ‘অর্জন ও বিজয়োল্লাস’ ক্যাম্পেইনের সর্বোচ্চ লক্ষ্য অর্জনকারী সেরা ডিএসওদের (ডিসট্রিবিউটর সেলস অফিসার) সম্মাননা দিয়েছে ‘নগদ’।

এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। পুরো দেশে ছড়িয়ে থাকা ডিএসও এবং উদ্যোক্তাদের ‘নগদ’-এর সেবা বিস্তারের জন্য অনুপ্রাণিত করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিতে নিয়ে আসাই ছিল ক্যাম্পেইনটির মূল লক্ষ্য।
বিশেষ এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের মোট ২৮ জন সেরা ডিএসও-কে পুরস্কৃত করে ‘নগদ’। এর মাধ্যমে দেশের এমএফএস ইন্ডাস্ট্রিতে ডিএসওদের জন্য সর্বপ্রথম ভিন্নধর্মী এমন জমকালো আয়োজন করেছে ‘নগদ’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নগদ’ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, ‘নগদ’-এর নির্বাহী পরিচালকদের মধ্যে নিয়াজ মোর্শেদ এলিট, মো. সাফায়েত আলম, মারুফুল ইসলাম ঝলক এবং মোহাম্মদ আমিনুল হক। এ সময় ‘নগদ’-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসাধারণ কর্মনৈপূণ্যের জন্য ২৮ জন সেরা ডিএসওর হাতে সম্মাননা পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

Banglabid

দিনব্যাপী এই অনুষ্ঠানের অংশ হিসেবে মূল অনুষ্ঠানের আগে ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে ডিএসওদের জন্য মধ্যাহ্নভোজ ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘নগদ’-এর প্রধান বিক্রয় কর্মকর্তা ডিএসওদের ‘নগদ’ কার্যালয়ে স্বাগত জানান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চালু হয় ‘অর্জন ও বিজয়োল্লাস’ ক্যাম্পেইনটি। প্রায় দুই মাসব্যাপী এই ক্যাম্পেইনে সর্বোচ্চ অর্জনের ওপর ভিত্তি করে সেরা ২৮ জনকে নির্বাচিত করা হয় এবং তাদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া ক্যাম্পেইন চলাকালীন প্রতি ১০ দিন পরপর ধারাবাহিকভাবে অঞ্চলভিত্তিক মোট ৭৫০ জন সেরা ডিএসও এবং প্রায় ৫ হাজারেরও বেশি সেরা উদ্যোক্তাদের ‘নগদ’-এর পক্ষ থেকে আকর্ষণীয় উপহার দেওয়া হয়। তাদের মধ্য থেকে নির্বাচিত সেরা ২৮ জন ডিএসওদের নিয়ে আয়োজন করা হয় অনুষ্ঠানটি।

সম্মাননাপ্রাপ্ত ২৮ জন বিজয়ীদের মধ্যে রয়েছেন, ঢাকা উত্তরের মো. সাব্বির আহমেদ, ফয়েজ আহমেদ, মো. মাহমুদুল হাসান, ঢাকা দক্ষিণের মোহাম্মাদ শান্ত, মো. রাশেদুল ইসলাম, আকরাম হোসেন, চট্টগ্রামের মো. সাদমান, জীব সাধন চাকমা, মো. রায়হান, খুলনার আসলাম হোসেন, মো. মিরাজুল ইসলাম, মো. রানা হামিদ, বরিশালের মো. এনায়েত, জনাব জহিরুল, মীর হৃদয় আলী, সিলেটের সোহেল মিয়া, বগুড়ার রাজন কুমার দাস রনি, পারভেজ আহমেদ, মো. গোলাম মোস্তফা কুমিল্লার মমিন মিয়া, মো. ইয়াসিন আরাফাত, আরিফ হোসেন ময়মনসিংহের মো. সুজা, জিহাদ হাসান সানি, আতাউর রহমান শান্ত, রংপুরের শ্রী শুভ রায়, মো. রায়হানুল হক এবং তাপস চন্দ্র রায়।

Reneta

অনুষ্ঠানে ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘মাত্র ৩ বছরেই ‘নগদ’ সাড়ে ৬ কোটি গ্রাহক অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই সাফল্যের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন আমাদের তৃণমূল পর্যায়ের কর্মীরা। তাদের নিরলস প্রচেষ্টার জন্যই নগদ আজকে দেশসেরা এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই অনুষ্ঠানে তাঁদের অবদানের স্বীকৃতি দিতে পেরে আমি গর্বিত।’

সেরা ২৮ জন বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি জমকালো এই অনুষ্ঠানে বিশেষ নৈশভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ‘নগদ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্যোক্তানগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫-এ এবারও এগিয়ে মেয়েরা

আগস্ট ১০, ২০২৬

কারিগরি বোর্ডের ফলাফলে বড় বিপর্যয়: পাসের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

মানবিকে অর্ধেকের বেশি ফেল, বিজ্ঞানে ৮০ শতাংশের বেশি পাসের হার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

সোলো ট্রাভেলিংয়ের নিরাপত্তা ও পরিকল্পনার ক্ষেত্রে যা জরুরি

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় প্রকাশ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT