চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়তুল মোকাররমের আশেপাশে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ন ০৯, এপ্রিল ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের উভয় পাশের ফুটপাতে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু ডিএসসিসির। ছবি : সংগৃহীত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের উভয় পাশের ফুটপাতে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু ডিএসসিসির। ছবি : সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের উভয় পাশের ফুটপাতে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এই অভিযান শুরু হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন। অভিযানের খবর আগেভাগে পেয়ে অনেক দোকানি তাদের মালামাল সরিয়ে নিলেও, বাকি থাকা অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মূলত যানজট নিরসন ও পথচারীদের চলাচলের পথ সুগম করতেই এই উদ্যোগ।

এর আগে গত বুধবার সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় বড় ধরনের অভিযান চালায় ডিএসসিসি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত বিস্তৃত এলাকায় মোট ২৪০টি অবৈধ বাস কাউন্টার চিহ্নিত করে সেগুলো অপসারণ করা হয়। ভবিষ্যতে সড়ক বা ফুটপাত দখল না করার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সায়েদাবাদ ও বায়তুল মোকাররম ছাড়াও রাজধানীর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে রয়েছে— মগবাজার মোড় থেকে কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, আব্দুল গনি রোড হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তন এলাকা এবং বাংলামোটর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শিক্ষা ভবন এলাকা।

Reneta

ডিএসসিসি কর্মকর্তারা জানান, জনস্বার্থে এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা ও কাউন্টারগুলো সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ দোকান উচ্ছেদডিএসসিসির অভিযানবায়তুল মোকাররাম এলাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ফরিদুর রেজা সাগর।

সংকটে যে সমাধানটি সবচেয়ে জরুরি

এপ্রিল ১০, ২০২৬

হরমুজ প্রণালিতে দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি

এপ্রিল ১০, ২০২৬

আম্পায়ারিং নিয়ে উয়েফায় অভিযোগ করেছে বার্সেলোনা

এপ্রিল ১০, ২০২৬

ইরানকে হরমুজে চাঁদা আদায় বন্ধ করতে হবে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ১০, ২০২৬

লেবাননে হামলার পর শান্তি আলোচনার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT