চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুমোদন পেলো শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহারযোগ্য ওষুধের অনুমোদন দেয়া হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই আফ্রিকার দেশুগুলোতে এর প্রয়োগ শুরু হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ম্যালেরিয়ায় আক্রান্ত শিশুদের জন্য ওষুধ এখনো বাজারে আছে। কিন্তু একেবারেই ছোটো শিশুদের (যাদের ওজন সাড়ে চার কেজির কম) সুনির্দিষ্ট কোনো ওষুধ এতোদিন ছিল না।

এতদিন এসব শিশুদের চিকিৎসার ক্ষেত্রে বড় বাচ্চাদের জন্য থাকা ওষুধই প্রয়োগ হয়ে আসছিল, যা খুব ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ঝুঁকির বিষয় বলে বিশেষজ্ঞরা মত দিয়ে আসছিলেন।

এখন ওষুধ কোম্পানি নোভার্টিসের নতুন একটি ওষুধকে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। কোম্পানিটি ‘মুনাফার জন্য নয়’ নীতির ভিত্তিতে এটি উৎপাদন করবে। কোম্পানিটির প্রধান নির্বাহী ভাস নারাসিমহান বলেন, ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তিন দশকের বেশি সময় ধরে বিরামহীনভাবে কাজ করেছি আমরা। আমাদের অংশীদারদের সাথে নিয়ে নবজাতক ও অল্প বয়সী বাচ্চাদের জন্য প্রথমবারের মতো ক্লিনিক্যালি প্রমাণিত ওষুধ উদ্ভাবন করতে পেরে আমরা গর্বিত।

ম্যালেরিয়ার কারণে ২০২৩ সালে ৫ লাখ ৯৭ হাজার মানুষের মৃত্যু হয়। এর বেশিরভাগই ছিল আফ্রিকায় এবং এর মধ্যে তিন চতুথাংশই ছিল পাঁচ বছরের কম বয়সি শিশু।

নোভার্টিস যে ওষুধ তৈরি করেছে সেটিতে সহযোগিতা করেছে সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক সংস্থা মেডিসিনস ফর ম্যালেরিয়া ভেনচার (এমএমভি)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ম্যালেরিয়াম্যালেরিয়া চিকিৎসার ওষুধম্যালেরিয়ার ওষুধ অনুমোদনশিশুদের ম্যালেরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT