চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকাসক্ত ব্যক্তিকে মন্দিরে নিরাপত্তার দায়িত্ব দেয়া যাবে না: ডেপুটি স্পিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ধর্ম, বর্ণ নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। এদেশে সবার যার যার ধর্ম পালনের অধিকার রয়েছে। অসাম্প্রদায়িক পরিবেশ তৈরির দায়িত্ব আমাদের সবার। নিরাপত্তা বলয় তৈরি করা আমাদের দায়িত্ব। মাদকাসক্ত ব্যক্তিকে মন্দিরে নিরাপত্তার দায়িত্ব দেয়া যাবে না।

বৃহস্পতিবার ১২ অক্টোবর সাঁথিয়ার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৩ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, পৌর মেয়রসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সাঁথিয়া শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, শ্রমিকের ঘামে ও শ্রমে এদেশের উন্নয়ন হয়। তারা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে মালিক পক্ষকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু সবসময় কৃষক, শ্রমিক ও শোষিতের পক্ষে ছিলেন। তিনি বিশ্বাস করতেন, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে।

এরপর ভূলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘এসো গাইডিং করি স্মার্ট বাংলাদেশ গড়ি’ বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন, সাঁথিয়ার উদ্যোগে আয়োজিত প্রথম স্থানীয় গাইড ক্যাম্প তাঁবু জলসা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মো. শামসুল হক টুকু এমপি।

অনুষ্ঠানে তিনি বলেন, নারীর শিক্ষার প্রসার ঘটলেই কেবল একটি রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যায় এবং মর্যাদাপূর্ণ হয়। নারীরা আমাদের রাষ্ট্রকে বিশ্বে মর্যাদার আসনে আসীন করেছেন। তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা এবং তাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেপুটি স্পিকারসাঁথিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ওভাবে গোল হজম হতাশাজনক: কোরিয়া কোচ

জুন ১৯, ২০২৬

বৈরুত আঘাত: যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধক্ষেত্রে ফেরাতে চাইছেন নেতানিয়াহু?

জুন ১৯, ২০২৬

জুয়া প্রতিরোধ আইনের খসড়ায় সরকারের নীতিগত অনুমোদন

জুন ১৯, ২০২৬

নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে মসুরি ডাল আবাদ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার

জুন ১৯, ২০২৬

ভরা মৌসুমেও ইলিশ সংকটে ভোলার জেলেরা

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT