বিনোদন

২ সপ্তাহ পরেও ট্রেন্ডিংয়ে ‘বিদেশ’

বঙ্গোপসাগরে ট্রেন্ডিংয়ে ‘বিদেশ’ শিরোনামে ছবি, পর্যটক ও জেলেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে পর্যটক ও জেলেরা, সূর্যাস্তের সময়, ট্রেন্ডিংয়ে ‘বিদেশ’ শিরোনামে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ আয়োজন শেষ হয়েছে প্রায় দুই সপ্তাহ হতে চললো। টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্ম সহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে এখনও দর্শক ঈদ আয়োজনের অনুষ্ঠানগুলোই বেশী দেখছেন। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে আছে নাটক!

অনলাইন ভিডিও-শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে শীর্ষ তিনে আছে আছে কাজল আরেফিন অমি পরিচালিত ঈদের নাটক ‘বিদেশ’। ভাগ্য বদলে একটু বেশি ভালো থাকার আশায় জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ পশ্চিমা দেশে অবৈধ পথে পাড়ি দেয়ার চেষ্টা করে। এ নিয়ে বহু মর্মান্তিক খবর প্রায়ই দেশী-বিদেশি মিডিয়ায় উঠে আসে। ঠিক এই সংকট ও ভয়াবহ গল্প নাটকে তুলে সাড়া ফেলে দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

ঈদের দ্বিতীয়দিন নাটকটি ইউটিউবে প্রচার হয়। উন্মুক্তের কয়েক ঘণ্টার মধ্যে মিলিয়ন ভিউ অতিক্রম করে। ২৪ ঘণ্টার মধ্যে দেখে ফেলে প্রায় ৫০ লাখ দর্শক, যা বিস্ময়কর! রিলিজের দুই সপ্তাহ পরেও ট্রেন্ডিংয়ে তিন নম্বরে আছে নাটকটি। দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বারের বেশী।

ট্রেন্ডিংয়ে শীর্ষস্থানে আছে মুশফিক আর ফারহান অভিনীত মেহেদী হাসান হৃদয়ের ‘খোট’ নাটকটি। সরকার মিডিয়া ইউটিবে চ্যানেলে নাটকটি উন্মোচন হয়েছে ৮ দিন আগে, এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৬০ লাখ বার।

বিষয়:ইউটিউব ঈদের নাটত কাজল আরেফিন অমি ট্রেন্ডিং বিদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…