চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশেষ বিবেচনায় চলছে ঈদের নাটকের শুটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০১, জুলাই ২০২১
বিনোদন
A A

করোনা নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। আর এই সময়ে টেলিভিশন নাটকের শুটিং হবে কিনা, তা নিয়ে ছিলো যথেষ্ট সংশয়।

অবশেষে জানা গেল, বিশেষ বিবেচনায় বৃহস্পতিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প আয়োজনে হচ্ছে টেলিভিশন নাটকের শুটিং। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (টেলিপ্যাব) এর সাধারণ সম্পাদক সাজু মুনতাসির।

নাটকের আন্তঃসংগঠনগুলো বলছে, সরকারি প্রজ্ঞাপনে গণমাধ্যমকর্মীদের কঠোর বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে। তবে এই সময়ে শুটিং করতে পারবে কি না, সে বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি। এদিকে সামনে ঈদুল আযহা। টেলিভিশন চ্যানেলের ঈদের একাধিক নাটক নির্মাণের অপেক্ষায়। এই নাটকগুলো নির্মাণ করা না গেলে ঈদে নাটক প্রচারে জটিলতায় পড়বে চ্যানেলগুলো। সেই সাথে নাটকের কলাকুশলীরাও পড়বে আর্থিক বিপর্যয়ে।

সব দিক বিবেচনায় শুটিং চলবে কি না, তা নিয়ে সিদ্ধান্তে আসতে নাটকের আন্তঃসংগঠনগুলো যোগাযোগ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন শৃঙ্ক্ষলাবাহিনীর উর্ধ্বতনদের সাথে। বুধবার রাতে জুম মিটিংয়ে সাভ্যস্ত হয়, আগামী ঈদে টেলিভিশনে প্রচারের লক্ষ্যে যেসব নাটকের শিডিউল হয়ে গেছে কিন্তু শুটিং সম্পন্ন করতে পারেনি, শুধুমাত্র সেসব নাটক শুটিংয়ের অনুমতি পাবে।

টেলিপ্যাব এর সাধারণ সম্পাদক সাজু মুনতাসির বলেন, টেলিভিশনে ঈদুল আযহার অনুষ্ঠানমালায় জন্য যেসব নাটক/টেলিফিল্মে শিডিউল হেয়ে গেছে, কিন্তু এখনও শুটিং সম্পন্ন হয়নি প্রমাণ সাপেক্ষে শুধুমাত্র তারাই কঠোর বিধিনিষেধের মধ্যে শুটিংয়ের সুযোগ পাবেন। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এবং স্বল্প আয়োজনে শুটিং করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্ক্ষলা বাহিনী সে বিবেচনাতেই শুটিংয়ে সম্মতি জানিয়েছেন।

তিনি বলেন, যে টেলিভিশনের জন্য ঈদের নাটক/টেলিফিল্ম এর শুটিং করবেন, শুটিং টিমকে সেই টেলিভিশনের অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে।

Reneta

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্ক্ষলাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাটকের আন্তঃসংগঠনের পক্ষে সাজু মুনতাসির বলেন, এই সংকটময় সময়ে ঈদকে সামনে রেখে টেলিভিশনের নাটকের মানুষদের অনুরোধ বিবেচনা করে শুটিংয়ের অনুমতি দেয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্ক্ষলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদচ্যানেল আইটেলিভিশননাটকমন্ত্রণালয়লকডাউনলিড বিনোদনশুটিংসাজু মুনতাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT