চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুর ৬ আসনে ভোটারদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন ডা. জাহিদ

জাহিদ রহমানজাহিদ রহমান
৪:৫১ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২৬
মতামত
A A
ছবি: দিনাজপুর ৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চিকিৎসক ও শিক্ষক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

ছবি: দিনাজপুর ৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চিকিৎসক ও শিক্ষক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চিকিৎসক ও শিক্ষক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর ৬ আসনে (ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর) বিএনপি থেকে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনী যুদ্ধে অংশ নিয়ে সাধারণ জনগণের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন।

চায়ের স্টল থেকে শুরু করে সর্বমহলে তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সাধারণ মানুষ অনেকেই স্বপ্রণোদিত হয়েই বলছেন, ‘জাতীয় পর্যায়ের এমন একজনকে দিনাজপুর ৬ আসেন পাওয়া ভাগ্যেরই ব্যাপার। কেননা উনি নির্বাচিত হলে দিনাজপুর ৬ আসনের সাধারণ জনগণ বেশি লাভবান হবে। বদলে যাবে এই এলাকার সামগ্রিক উন্নয়ন চিত্র। যা অন্য কারো পক্ষে করা সম্ভব হবে না।’ নবাবগঞ্জ উপজেলার দলারদরগাহ গ্রামের অটোরিকশা চালক স্বাধীন তিনিও তাই তাই মনে করেন। গতকাল এই প্রতিবেদকের কাছে সহাস্যে বলেন, ‘উনি (ডা. জাহিদ) এখানে কিছু নিতে আসেননি, জনগণের জন্য কেবল দিতে এসেছেন। আমাদের সবার উচিত উনাকে ভোট দেওয়া।’ একই কথা বলেন বিরামপুরের মাহমুদপুরের বৃদ্ধা খায়রুন নাহার। খায়রুনের বাড়ি মাহমুদপুরে। গতকাল মাহমুদপুর ঈদগাহ মাঠে সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় প্রচুর নারী যোগ দেন। সবাই মনোযোগ দিয়ে এ জেড এম জাহিদ হোসেনের কথা শুনছিলেন। খায়রুন নাহার বলেন, ‘এখানে আমরা একজন ভালো মানুষকে প্রার্থী হিসেবে পেয়েছি। উনাকেই আমরা ভোট দেব।’

দিনাজপুর ৬ নির্বাচনী এলাকার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামের কৃতি সন্তান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তাঁর দাদার নাম জহির উদ্দিন সরকার। বাবার নাম মো. জাফর আলী সরকার। জাতীয় পর্যায়ে তিনি বিশেষভাবে পরিচিত। দিনাজপুর ৬ আসনের বিভিন্ন নির্বাচনী সভাতে তাঁর দেওয়া সুন্দর বক্তব্য ও উন্নয়ন পরিকল্পনা সাধারণ মানুষের বিশেস নজর কেড়েছে। তিনি সব সভাতেই দিনাজপুর ৬ আসনের দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন পরিকল্পনা আর সম্প্রীতির কথা বলেছেন। দিনাজপুর ৬ আসনে বড় দাগে উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি হিলিকে আন্তর্জাতিক মানের স্থলবন্দর, কৃষিভিত্তিক ইপিজেড তৈরি, যুব সমাজের জন্য অধিক কর্মসংস্থান তৈরির কথা জোর দিয়ে বলছেন। সাধারণ ভোটাররা মনে করছেন জাতীয় পর্যায়ের এই ব্যক্তিত্ব নির্বাচিত হলে দিনাজপুর ৬ আসনে বড় ধরনের উন্নয়ন সম্ভব হবে।

দিনাজপুর জেলার ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর-এই চারটি উপজেলা নিয়ে দিনাজপুর-৬ সংসদীয় আসন গঠিত। এই আসনে রয়েছে মোট ২৩টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভা। এখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৯৯টি। মোট ভোটকক্ষ ১০৭৬টি। এখানে মহিলা ভোটার রয়েছে ২ লক্ষ ৭৯ হাজার ৬২৭টি। বিগত দিনে এই আসনে জামায়াত ও আওয়ামী লীগের প্রার্থীরা এমপি হলেও বড় সময় ধরে বিএনপির কোনো নেতাই এমপি নির্বাচিত হননি। ফলে জাতীয় পর্যায়ের একজন সুপরিচিত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে ঘিরে চার উপজেলার উন্নয়ন বঞ্চিত সাধারণ জনগণের মাঝে এক নতুন উদ্দীপনা ও উৎসাহ তৈরি হয়েছে

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই–এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬দিনাজপুর-৬ আসন
শেয়ারTweetPin

সর্বশেষ

হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ব্যাটে-বলে জ্বলে ওঠা এক জয় শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

তাহেরীর এজেন্টকে ভোট কেন্দ্রে অনুমতি না দেওয়া অভিযোগ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া যৌথ বাহিনীর অ্যাকশন!

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরাজয়ের আশঙ্কায় বিরোধীপক্ষের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT