শিল্প সাহিত্য

বইমেলায় ডা. তৌছিফুর রহমানের ‘ক্যান্সার সচেতনতাই মুক্তি’

বইমেলায় ডা. তৌছিফুর রহমানের বই উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় ডা. তৌছিফুর রহমানের ‘ক্যান্সার সচেতনতাই মুক্তি’ বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলায় এসেছে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. তৌছিফুর রহমানের ‘ক্যান্সার সচেতনতাই মুক্তি’। মেলায় ক্যান্সার বিষয়ে বিস্তারিত বিশ্লেষণমূলক তথ্য সম্বলিত বইটি বাবুই প্রকাশনীর ২৬২-২৬৩ ও ৮২৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

বইমেলায় গত ১৭ ফেব্রুয়ারি বইটির মোড়ক উন্মোচন হয়। মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নাট্য ব্যাক্তিত্ব শংকর সাওজালসহ অন্যান্য বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘ক্যান্সার সচেতনতাই মুক্তি’ বইটির লেখক ডা. মো. তৌছিফুর রহমান বলেন, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবেই ক্যান্সার বিষয়ক গবেষণা গ্রন্থটি লেখা হয়েছে। বইটি মানবতার কল্যাণে নিবেদিত। এ বইয়ে বিশেষ করে ভয়ঙ্কর ক্যান্সারের ইতিকথা বর্ণনা পূর্বক উপসর্গ, ধরণ, সঠিক চিকিৎসার পদ্ধতি সমূহ বিশ্লেষণ করে সহজ ও বোধগম্যভাবে উপস্থাপন করা হয়েছে।

বইমেলায় ডা. তৌছিফুর রহমানের বই ও আলোচনা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ডা. মো. তৌছিফুর রহমান জরায়ু ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের একজন অগ্রগামী সৈনিক। তিনি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড ক্যান্সার সেন্টারে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…