শ্রমিকের অর্থ লোপাটের মামলায় প্রথমবারের মতো দুদকের মুখোমুখি হলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহম্মদ ইউনূস। ঘণ্টাখানেকের জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নির্দোষ দাবি করে নোবেলজয়ী বলেন, অপরাধ করেননি, তাই শঙ্কিত নন তিনি। ড. ইউনুসের আইনজীবির দাবি দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে হেয় করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুদক সচিব জানান, আইনানুযায়ী কাজ করছেন তারা, হয়রানি করা উদ্দেশ্য নয়।







