বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্জ হোয়াইট লি বলেছেন, ড. মূহম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
আজ বুধবার (১২ জুন) বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইট লি এর নেতৃত্বে সুইডেন, ফ্রান্স ,ইতালি, নেদারল্যান্ড, স্পেন ও ডেনমার্কের রাষ্ট্রদূত আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠকে বসেন। এসময় তারা এ বিষয়ে জানতে চান।
দেশের অন্য নাগরিকদের মতই তার বিচার হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ডক্টর ইউনুস যে কথা প্রচার করছেন, তা মিথ্যা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগ করেছিলেন ১০৮ জন শ্রমিক । তার বিরুদ্ধে প্রচলিত আইনে দুর্নীতি ও কর ফাঁকির মামলা চলছে।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শ্রম আইন, নির্বাচন কমিশন আইন, সাইবার নিরাপত্তা আইন, আটিফিসিয়াল ইন্টিলেজেন্স আইন ও রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।







